Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রকাশ পেল ‘ফেলুদা ফেরত’-এর টাইটেল ট্র্যাক, জন্মদিনে দর্শকদের বিশেষ উপহার সৃজিতের

প্রকাশ পেল ‘ফেলুদা ফেরত’-এর টাইটেল ট্র্যাক, জন্মদিনে দর্শকদের বিশেষ উপহার সৃজিতের

Online Desk সেপ্টেম্বর 24, 2025
hq720-1.jpg

ওঙ্কার ডেস্ক: জন্মদিনে দর্শক-শ্রোতাদের বিশেষ উপহার দিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। চলতি বছর পুজোয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’। জন্মদিনে প্রকাশ পেল ‘ফেলুদা ফেরত’-এর টাইটেল ট্র্যাক।
সিরিজের টাইটেল ট্র্যাকে রয়েছে ভরপুর অভয়বাণী। বাঙালির চিরচেনা গোয়েন্দা ‘ফেলুদা’ এখনও সমানভাবে সকলের মনে এক আলাদা উন্মাদনা তৈরি করে। গরমের ছুটি হোক বা পুজোর ছুটি ‘ফেলুদা’র আবেগ বাঙালির মনে একই ভাবে অটুট রয়েছে। টাইটেল ট্র্যাকের শুরুতেই ফেলুদার সঙ্গে জটায়ুর সঙ্গে কথোপকথনে ঠিক হচ্ছে এবার রহস্য সমাধানে ঠিক কোথায় যাওয়া যেতে পারে। আর তারপরই কাঠমান্ডুতে রহস্যের সমাধানে রওনা দেয় ফেলুদার টিম। সবমিলিয়ে ফেলুদার সঙ্গে জমজমাট হয়ে উঠতে চলেছে পুজো, তা বলাই বাহুল্য। জয় সরকারের সুরে, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কথায় এই টাইটেল ট্র্যাকটি গেয়েছেন বাংলা সঙ্গীত জগতের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা রূপঙ্কর বাগচি, অনুপম রায়, রূপম ইসলাম।
সৃজিতের ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ সিরিজের ট্রেলার প্রকাশ্যে আসার পরই বেড়েছিল দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই সিরিজেও বরাবরের মতোই পরতে পরতে রয়েছে রহস্য। পাহাড়ের বুকে রহস্যের উন্মোচনে ফেলুদা, তোপসে আর জটায়ু এই তিনজনের অভিযান বরাবরের মতোই মন কেড়েছে দর্শকের সেকথা বলাই বাহুল্য। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে আড্ডা টাইমসে শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং।
২০২০ সালে ‘ফেলুদা ফেরত’ দিয়েই ফেলুদাকে নিয়ে পরিচালনা শুরু করেছিলেন সৃজিত। গত ডিসেম্বরেই মুক্তি পেয়েছে সৃজিতের পরিচালনায় ‘ভূস্বর্গ ভয়ংকর’। সেইসময় পরিচালক ঘোষণা করেছিলেন যে সেই সিরিজই ফেলুদাকে নিয়ে তাঁর পরিচালনায় শেষ সিরিজ। সেখান থেকে ফের ফেলুদাকে নিয়ে তাঁর নতুন সিরিজ আসায় প্রশ্ন উঠলে বলা যায়, সৃজিতের এই ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ প্রায় ছ’বছর আগে তৈরি। যার মুক্তি আটকে ছিল দীর্ঘদিন নানা জটিলতায়। অবশেষে তা মুক্তি পাচ্ছে ওটিটিতে।

Post Views: 88

Continue Reading

Previous: ‘ভারত-পাকিস্তান সহ ৭ মাসে ৭টি যুদ্ধ থামিয়েছি’ রাষ্ট্রসংঘের অধিবেশনে ফের জানালেন ট্রাম্প
Next: সোমবার রাত ভোর বৃষ্টির পর এখনও হাল ফেরেনি শহর কলকাতার

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026

You may have missed

20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে ফিরল দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.