Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা বরানগরে, গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু দুই নাবালকের

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা বরানগরে, গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু দুই নাবালকের

Online Desk আগস্ট 1, 2026
Untitled.png

নিজস্ব প্রতিনিধি উত্তর ২৪ পরগণা: সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা বরানগরে। স্কুল যাওয়ার পথে লরি ধাক্কায় প্রাণ গেল দুই ভাইয়ের। স্কুটি থেকে পড়ে গিয়ে গাড়ির চাকায় চাপা পড়ে মৃত্যু দু’জন। আহত হয়েছেন নাবালকদের বাবা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শনিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বরানগরের মল্লিক কলোনির কাছে বিটি রোডের উপর। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল পাঁচ ও সাত বছরের দুই ছেলে। তারা বরানগর ডানলপ খালসা স্কুলের পড়ুয়া। স্কুলে যাওয়ার পথে বিটি রোড়ের উপর একটি লরির সঙ্গে ধাক্কা লাগে স্কুটিটির। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়ে তিনজনই। গাড়ির তলায় চাপা পড়ে দুই বালক। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত হয়েছেন তাদের বাবা। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রাস্তার ধারে ফেলে রাখা স্টোনচিপস এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। ঘটনার পর প্রবল উত্তেজনা ছড়িয়েছে। সেখানে সেখানে নির্মাণ সামগ্রী ফেলে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় এক ব্যক্তি বলেন, “বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল বাচ্চাদুটি। ওদের মাথায় হেলমেট ছিল না। রেনই কোর্ট পড়েছিল। ধাক্কামারে লরিটি। তাতেই রাস্তায় ছিটকে পড়ে ওরা। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে।

Post Views: 12

Continue Reading

Previous: এসআইআর-এ নাম বাদ গেছে? কিভাবে পূরণ করবেন জনগণনার ফর্ম! বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী
Next: তিন বছরের চুক্তিতে সবুজ মেরুণে “মিজো ফ্ল্যাস”

সম্পর্কিত গল্প

commercial-LPG.png

ফের দাম কমল বাণিজ্যিক গ্যাসের; আপাতত অপরিবর্তিত থাকছে গৃহস্থলী গ্যাসের দাম

Online Desk আগস্ট 1, 2026
terror.jpg

কুলগামে ২ পরিযায়ী শ্রমিককে খুনের নেপথ্যে লস্কর জঙ্গি?

Online Desk আগস্ট 1, 2026
WhatsApp-Image-2026-08-01-at-2.49.24-PM.jpeg

‘শুধু রিলে ক্ষমা করবেন, নাকি মামলাগুলোও তুলবেন?’ প্রধানমন্ত্রীর ক্ষমা ভিডিওর পর প্রশ্ন অভিজিতের

Online Desk আগস্ট 1, 2026

You may have missed

commercial-LPG.png

ফের দাম কমল বাণিজ্যিক গ্যাসের; আপাতত অপরিবর্তিত থাকছে গৃহস্থলী গ্যাসের দাম

Online Desk আগস্ট 1, 2026
terror.jpg

কুলগামে ২ পরিযায়ী শ্রমিককে খুনের নেপথ্যে লস্কর জঙ্গি?

Online Desk আগস্ট 1, 2026
WhatsApp-Image-2026-08-01-at-2.49.24-PM.jpeg

‘শুধু রিলে ক্ষমা করবেন, নাকি মামলাগুলোও তুলবেন?’ প্রধানমন্ত্রীর ক্ষমা ভিডিওর পর প্রশ্ন অভিজিতের

Online Desk আগস্ট 1, 2026
Mizo.jpg

তিন বছরের চুক্তিতে সবুজ মেরুণে “মিজো ফ্ল্যাস”

Online Desk আগস্ট 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.