Skip to content
জুলাই 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শ্রাবন্তীর আপ্ত সহায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ; ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

শ্রাবন্তীর আপ্ত সহায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ; ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 13, 2026
shra.png

ওঙ্কার ডেস্ক: অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন মহলে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। সোমবার তাঁকে হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী এবং অভিযুক্ত একই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী। শ্রাবন্তীর আপ্তসহায়ক চলতি বছরের ১২ এপ্রিল তার বাড়িতে ঐ মহিলাকে ডাকেন কাজের জন্য। সেখানেই তাকে ধর্ষণ করে অভযুক্ত। ১২ জুন ঐ মহিলা চ্যাটার্জিহাট থানায় ধর্ষণের মামলা দায়ের করেন এবং সোমবার অভিযুক্তকে আলাদতে পেশ করা হয়। বর্তমানে তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া এগোবে।
ঘটনা সামনে আসার পরই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সামাজিক মাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করে অভিযুক্তের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তাঁর বিভিন্ন অনুষ্ঠান, শুটিং এবং দৈনন্দিন সূচি পরিচালনার দায়িত্বে রয়েছে। সেই সূত্রেই অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। শ্রাবন্তী আরও জানান, সম্প্রতি তিনি জানতে পেরেছেন যে ওই ব্যক্তি একটি অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত। বিষয়টি তাঁকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে। তবে অভিযুক্তের ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত কর্মকাণ্ড সম্পর্কে তাঁর কোনও ধারণা ছিল না বলেও স্পষ্ট করেন অভিনেত্রী। তিনি জানান, এই ঘটনার পর ভবিষ্যতে কোনওভাবেই ওই ব্যক্তির সঙ্গে কাজ করতে বা যোগাযোগ রাখতে চান না। পাশাপাশি, যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তাঁর কাজের দেখভাল করে, তাদেরও এই বিষয়ে নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন।

Post Views: 20

Continue Reading

Previous: ঠাকুরপুকুরে বন্ধুর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী! ধৃত ৩
Next: তহবিল মামলায় যুক্ত হওয়ার আর্জি ঋতব্রত তৃণমূলের, পত্রপাঠ খারিজ করে দিল হাইকোর্ট

সম্পর্কিত গল্প

C-3.jpg

‘বাংলার উন্নতি করবে ডবল ইঞ্জিন সরকার’ ! শুভেন্দুর প্রশংসায় বিহারের বিজেপি সাংসদ সিগ্রিওয়াল

Online Desk জুলাই 13, 2026
sharadwat-mukherjee.jpg

‘চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজের কথা বলিনি’, চর্চার মাঝে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Online Desk জুলাই 13, 2026
ed.jpg

ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা নিয়ে মামলার অধিকার রয়েছে মমতাপন্থী তৃণমূলের? প্রশ্ন ইডির

Online Desk জুলাই 13, 2026

You may have missed

C-3.jpg

‘বাংলার উন্নতি করবে ডবল ইঞ্জিন সরকার’ ! শুভেন্দুর প্রশংসায় বিহারের বিজেপি সাংসদ সিগ্রিওয়াল

Online Desk জুলাই 13, 2026
BBBB.jpg

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক

Online Desk জুলাই 13, 2026
sharadwat-mukherjee.jpg

‘চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজের কথা বলিনি’, চর্চার মাঝে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Online Desk জুলাই 13, 2026
ed.jpg

ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা নিয়ে মামলার অধিকার রয়েছে মমতাপন্থী তৃণমূলের? প্রশ্ন ইডির

Online Desk জুলাই 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.