Skip to content
জুলাই 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তাপস রায়ের উদ্যোগে আমুল আসছে ইস্টবেঙ্গলে

তাপস রায়ের উদ্যোগে আমুল আসছে ইস্টবেঙ্গলে

Online Desk জুলাই 11, 2026
East.jpg

স্পোর্টস রিপোর্টার : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাহায্যতে ২০২২ সালে ইস্টবেঙ্গলে ইনভেস্টর হিসাবে আসে ইমামি। গত বছর লাল হলুদ দল আইএসএলে চ্যাম্পিয়ন হলেও ইমামি গোষ্ঠী আর ক্লাবের ইনভেস্টর হিসাবে থাকবে না তবে কো-স্পনসর হিসাবে থাকবে। শোনা যাচ্ছে তিনটি কো-স্পনসর জুড়ছে ইস্টবেঙ্গলের সঙ্গে ৷

এই তিন স্পনসর- আমুল, ইমামি ও জুপিটার ওয়্যাগনস ৷ তবে ঘোষণা এখনও সরকারিভাবে আসেনি ৷ আমুল ইতিমধ্যেই রাজ্যে বিপুল বিনিয়োগ করছে ৷ রাজ্যেতে আমুল গোষ্ঠীকে আনার প্রধান কারিগর শিল্পমন্ত্রী তাপস রায় মূলত তার উদ্যোগেই ইস্টবেঙ্গলে আসছে আমুল গোষ্ঠী। একইসঙ্গে ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়ার কোম্পানি জুপিটার ওয়্য়াগনস ইতিমধ্যে দলগঠনে বিপুলভাবে পাশে রয়েছে ৷ গত দু’বছর ধরে পরোক্ষে কো-স্পনসরের ভূমিকা পালন করে আসছে তারা ৷ এবার আরও বিপুল উৎসাহ নিয়ে এগিয়ে এসেছে জুপিটার ওয়্য়াগনস ৷ তবে ইমামি লগ্নির পরিমাণ অনেকটা কমিয়ে কো-স্পনসর হিসেবে পাশে থাকছে বলে খবর ৷ এছাড়াও আরও কয়েকটি সংস্থা ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে ৷ ফলে আগামী মরসুমে যে ভালো দল হবে তা বলাই যায়।

ইতিমধ্যেই আইএসএলের সবচেয়ে সফল কোচ আন্টেনিও লোপেজ হাবাসকে কোচ করেছে ইস্টবেঙ্গল।হাবাসের সহকারি হিসাবে আসছেন আরও এক অভিজ্ঞ কোচ কার্লোস অগাস্তিন ফনসেকা তেজেইরো ৷ ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে বলা হয়েছে, অভিজ্ঞতা-কৌশলগত দক্ষতা এবং অতীত সাফল্যের কথা বিবেচনা করেই হাবাসকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ একাধিক ফুটবলারকেও সই করাচ্ছে লাল-হলুদ ৷

Post Views: 33

Continue Reading

Previous: গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অঞ্জন দাস
Next: ডিম বাদ, মিড-ডে মিলে এবার নিরামিষ খাবারের পাশাপাশি এবার মরশুমি ফল

সম্পর্কিত গল্প

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
C-1.jpg

মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে নয়া চিকিৎসা পরিষেবার উদ্বোধন

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026

You may have missed

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
C-1.jpg

মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে নয়া চিকিৎসা পরিষেবার উদ্বোধন

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026
shubhendu-adhikari.png

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য তৈরি বিশেষ দল

Online Desk জুলাই 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.