Skip to content
জুলাই 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ডিম বাদ, মিড-ডে মিলে এবার নিরামিষ খাবারের পাশাপাশি এবার মরশুমি ফল

ডিম বাদ, মিড-ডে মিলে এবার নিরামিষ খাবারের পাশাপাশি এবার মরশুমি ফল

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

নিজস্ব প্রতিনিধি, মালদা: নিরামিষ মিড-ডে মিল, তারই মাঝে বাচ্চাদের মন ভালো করতে সুস্বাদু আম জুড়ল শেষ পাতে। রাজ্য সরকারের মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি পেয়ে মাথাপিছু ১০ টাকা ১৭ পয়সা হওয়ার পর যেখানে খিচুড়ি, ভাত, ডাল, রাজমা, সয়াবিন-সহ পুষ্টিকর নিরামিষ খাবারের উপর জোর দেওয়া হচ্ছে, সেখানে মালদহের এক প্রাথমিক বিদ্যালয় নিজস্ব উদ্যোগে মিড ডে মিলের মেনুতে যুক্ত করেছে জেলার বিখ্যাত আম।
অভিনব এই উদ্যোগ দেখা গিয়েছে মালদহের ইংরেজবাজার ব্লকের সেকেন্দরপুর ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষক ও স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় আমের মরশুম জুড়ে প্রতিদিন মিড ডে মিলের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিবেশন করা হচ্ছে হিমসাগর, লক্ষ্মণভোগ, ল্যাংড়া-সহ বিভিন্ন প্রজাতির আম। নিয়মিত ভাত, ডাল ও তরকারির পাশাপাশি আলাদা করে আম দেওয়া হচ্ছে পড়ুয়াদের পাতে।
বিদ্যালয়ের সহকারী ভারপ্রাপ্ত শিক্ষক বিবেক বরণ মণ্ডল এই বিশেষ উদ্যোগে এগিয়ে আসেন সরবাগ্রে। জানা গেছে আগে বিশেষ দিনেই ছাত্রছাত্রীদের আম বা অন্যান্য বিশেষ খাবার খাওয়ানো হতো। তবে এলাকায় প্রচুর আম বাগান থাকায় অনেক সময় স্থানীয় অভিভাবকেরা স্বেচ্ছায় আম দিয়ে যান, আবার কখনও শিক্ষকরা নিজেরাই আম কিনে এনে ছাত্রছাত্রীদের খাওয়ান।ভারপ্রাপ্ত শিক্ষক জানিয়েছেন আমের মরশুম যতদিন থাকবে, ততদিন এই উদ্যোগ চলবে। শুধু তাই নয়, গত তিন বছর ধরে বিদ্যালয়ে ‘আম উৎসব’-ও আয়োজন করা হচ্ছে।
পড়াশোনা ও টিফিনের পর মিড ডে মিল খাওয়ানো হয়। ভাত, ডাল ও তরকারির পাশাপাশি আলাদা বাটিতে আম দেওয়া হয়। বাড়ির পাশাপাশি স্কুলেও প্রতিদিন আম খেতে পেয়ে স্কুলে আসার আগ্রহ আরও বেড়েছে বাচ্ছাদের।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১২৫ জন ছাত্রছাত্রী রয়েছে এই স্কুলে। প্রতিদিনই অধিকাংশ পড়ুয়া উপস্থিত থাকে। ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তোলার পাশাপাশি পুষ্টিকর খাবারের অভ্যাস গড়ে তুলতেই মিড ডে মিলের সঙ্গে আম পরিবেশনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিদিন ছুটির আগে সামাজিক শিক্ষা নিয়ে একটি বিশেষ ক্লাসও নেওয়া হয়।বিদ্যালয়ের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয় অভিভাবক, শিক্ষক মহল এবং এলাকার বাসিন্দাদের প্রশংসা কুড়িয়েছে।

Post Views: 35

Continue Reading

Previous: তাপস রায়ের উদ্যোগে আমুল আসছে ইস্টবেঙ্গলে
Next: ভিয়েতনামে ভারতীয় পর্যটকবাহী নৌকায় ভয়ানক দুর্ঘটনা! নজর রাখছে দূতাভাস, চালু হয়েছে হেল্পলাইন নম্বর

সম্পর্কিত গল্প

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026
shubhendu-adhikari.png

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য তৈরি বিশেষ দল

Online Desk জুলাই 11, 2026

You may have missed

East-Bengal.jpg

ইস্টবেঙ্গলে আমুল আসা নিয়ে জট, নতুন স্পনসরের খোঁজে ক্লাব

Online Desk জুলাই 11, 2026
C-1.jpg

মারওয়াড়ি রিলিফ সোসাইটিতে নয়া চিকিৎসা পরিষেবার উদ্বোধন

Online Desk জুলাই 11, 2026
Untitled.png

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন অনশন, অসুস্থ সোনাম ওয়াংচুক

Online Desk জুলাই 11, 2026
shubhendu-adhikari.png

রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার জন্য তৈরি বিশেষ দল

Online Desk জুলাই 11, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.