Skip to content
আগস্ট 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নেতাজীকে অপমান! অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল রাজ্য সরকার

নেতাজীকে অপমান! অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কাড়ল রাজ্য সরকার

Online Desk আগস্ট 13, 2026
1000363948.jpg

ওঙ্কার ডেস্ক: বাঙালির আইকন নেতাজী সুভাষচন্দ্র বসুকে সম্প্রতি অপমান করেছেন রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। যা নিয়ে রাজ্য রাজনীতিতে নিন্দার ঝড় বয়ে গিয়েছে। জোর চর্চার মাঝে এবার বিজেপি নেতার বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য সরকার। তৃণমূল জমানায় পাওয়া ওই সম্মান শুভেন্দু সরকার কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়।

উল্লেখ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দেশপ্রিয় পার্কে অমর একুশে উদ্যানে ভাষাদিবসের অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেন। কিন্তু সম্প্রতি নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন অনন্ত মহারাজ। যার পর থেকে তাঁর বিরুদ্ধে আওয়াজ ওঠে।

বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজীকে নিয়ে অপমান মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। কোনও অপমানজনক মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় বিষোদগার করে পোস্ট করলে কড়া আইনি পদক্ষেপ করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।প্রয়োজনে গ্রেফতারও করতে হবে বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দল-মতের উর্ধ্বে উঠে কাজ করতে হবে বলেপুলিশকে বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির পর অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কাড়ল সরকার।

Post Views: 56

Continue Reading

Previous: গীতা পাঠের পর এবার ব্রিগেডে বসবে রামকথার আসর
Next: এনআরএস-এ ময়নাতদন্ত নয়; দাবি মৃতার পরিবারের; তদন্তের জন্য হাসপাতালের অভ্যন্তরে গঠিত বিশেষ কমিটি

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

বনগাঁ সীমান্ত এলাকায় আটক দুই দুষ্কৃতী; অস্ত্রপাচারে যুক্ত বলে সন্দেহ পুলিশের, চলছে জিজ্ঞসাবাদ

Online Desk আগস্ট 13, 2026
MB.jpg

জয়ে ফিরলো সবুজ মেরুন, বিধানগরকে ৩ গোলে হারাল টিম বাগান

Online Desk আগস্ট 13, 2026
SD.jpg

ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’, প্রয়াত ক্লাব সচিব দীপক দাসের ৮৭তম জন্মদিবস

Online Desk আগস্ট 13, 2026

You may have missed

HANDCUFF.png

বনগাঁ সীমান্ত এলাকায় আটক দুই দুষ্কৃতী; অস্ত্রপাচারে যুক্ত বলে সন্দেহ পুলিশের, চলছে জিজ্ঞসাবাদ

Online Desk আগস্ট 13, 2026
MB.jpg

জয়ে ফিরলো সবুজ মেরুন, বিধানগরকে ৩ গোলে হারাল টিম বাগান

Online Desk আগস্ট 13, 2026
SD.jpg

ইস্টবেঙ্গল ক্লাব ‘স্পোর্টস ডে’, প্রয়াত ক্লাব সচিব দীপক দাসের ৮৭তম জন্মদিবস

Online Desk আগস্ট 13, 2026
DEADBODY.png

ছত্তিসগড়ে দুর্গাপুরের আদিবাসী যুবকের পচাগলা দেহ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য

Online Desk আগস্ট 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.