Skip to content
জুলাই 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আগাম জামিন মামলায় দ্রুত শুনানির আর্জি অতীন ঘোষের, গুরুত্ব দিল না হাইকোর্ট

আগাম জামিন মামলায় দ্রুত শুনানির আর্জি অতীন ঘোষের, গুরুত্ব দিল না হাইকোর্ট

Online Desk জুলাই 7, 2026
ATIN.jpg

ওঙ্কার ডেস্কঃ জমি দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষের। তাঁর বিরুদ্ধে এফআইআরও হয়েছে। যে কোনও সময় গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অতীন। দ্রুত শুনানির আর্জিও জানিয়েছেন। যদিও তাতে গুরুত্ব দেয়নি আদালত।
সূত্রের খবর, মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে দ্রুত শুনানির আর্জি জানান অতীন ঘোষ। আদালতে উল্লেখ করা হয় যে, মামলাকারীর ঘনিষ্ঠ একজন ক্যানসার আক্রান্ত। যদিও তাতেও লাভ হয়নি। বিচারপতি বলেন, “এই ধরণের মামলার জন্য সাধারণ মানুষের মামলা শুনতে পারছি না। তাঁদের সমস্যা বাড়ছে।” জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে।
পালাবদলের পর বহু তৃণমূল নেতার বিরুদ্ধে জমি-বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দায়ের হয়েছে অভিযোগ। পুলিশ তদন্তে নেমে একাধিক জায়গা থেকে তৃণমূল নেতাদের গ্রেপ্তারও করছে। বহু জায়গায় তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিমও ছোড়া হচ্ছে। সেই তালিকায় নাম রয়েছে অতীন ঘোষেরও।

Post Views: 17

Continue Reading

Previous: বাংলাদেশ কি মার্কিন কলোনিতে পরিণত হচ্ছে ?
Next: ঘুমন্ত অবস্থায় বিবাহিত প্রেমিকার গলা কেটে খুন, দেহ টুকরো টুকরো করে ফেলা হল একাধিক জায়গায়

সম্পর্কিত গল্প

PM.jpg

গঙ্গা-মহাকাম ভিশন ! ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের নতুন দিক, বললেন প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 7, 2026
ed-s.jpg

তৃণমূলের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ১৫০ কোটি? খুঁজে দেখছে ইডি

Online Desk জুলাই 7, 2026
NDA-MAHUA-PROBLEM-PORTAL.jpg

বারুইপুরে নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে বিজেপি; তোপ কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর

Online Desk জুলাই 7, 2026

You may have missed

PM.jpg

গঙ্গা-মহাকাম ভিশন ! ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের নতুন দিক, বললেন প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 7, 2026
ed-s.jpg

তৃণমূলের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ১৫০ কোটি? খুঁজে দেখছে ইডি

Online Desk জুলাই 7, 2026
NDA-MAHUA-PROBLEM-PORTAL.jpg

বারুইপুরে নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে বিজেপি; তোপ কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর

Online Desk জুলাই 7, 2026
akhilesh-yadav.jpg

‘যাঁরা বিজেপিকে সমর্থন করছেন, তাঁরা ভগবান রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন’, পদ্ম শিবিরকে নিশানা অখিলেশের

Online Desk জুলাই 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.