Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • দুর্গাপুজোর আগে বেতন সহ ডিএ দিতে পারে রাজ্য; ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজোর আগে বেতন সহ ডিএ দিতে পারে রাজ্য; ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 28, 2026
shubhendu.png

ওঙ্কার ডেস্ক: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত কর্মী এবং ভাতাপ্রাপকদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বিধানসভায় বাজেট পেশের সময় জানানো হয়েছিল অক্টোবর মাস থেকেই ২০% বেশি ডিএ দেওয়া হবে। উৎসবের আগেই সকলের বেতন এবং মহার্ঘ ভাতা (ডিএ) মিটিয়ে দিতে হবে, ইঙ্গিত রাজ্য সরকারের। এই বিষয়ে অর্থসচিবকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সমস্ত দফতরকে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও কর্মচারীর প্রাপ্য অর্থ প্রদানে বিলম্ব না হয়।
সরকারের মতে, লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগী এবং বিভিন্ন সামাজিক ভাতা প্রাপকের হাতে উৎসবের আগে অর্থ পৌঁছে গেলে তা শুধু তাঁদের ব্যক্তিগত আর্থিক পরিকল্পনাকেই সহজ করবে না, রাজ্যের বাজার ব্যবস্থাতেও ইতিবাচক প্রভাব ফেলবে। পূজোর কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য এবং পরিষেবা ক্ষেত্রেও এর ইতিবাচক প্রতিফলন দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে সমস্ত অর্থপ্রদান সম্পন্ন করতে হবে এবং কোনও কর্মচারী বা অবসরপ্রাপ্ত ব্যক্তি যেন প্রাপ্য অর্থ পেতে সমস্যার সম্মুখীন না হন। সেই লক্ষ্যেই অর্থ দফতরকে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের আশা, এই উদ্যোগের ফলে দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মচারী এবং তাঁদের পরিবার আর্থিক দিক থেকে অনেকটাই স্বস্তিতে থাকবেন এবং উৎসবের আনন্দ নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন।

Continue Reading

Previous: তোলাবাজি, কাটমানি রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, চালু হেল্পলাইন নম্বর
Next: চরম আর্থিক সঙ্কট, গুজরাটে একই পরিবারের তিন জনের আত্মহত্যা

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.