Skip to content
জুন 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ্যমন্ত্রীকে নিয়ে হুমায়ুনের বিতর্কিত মন্তব্য, বিধানসভায় হায় হায় স্লোগান

মুখ্যমন্ত্রীকে নিয়ে হুমায়ুনের বিতর্কিত মন্তব্য, বিধানসভায় হায় হায় স্লোগান

Online Desk জুন 29, 2026
HU.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত কুরুচিকর মন্তব্য করেছিলেন হুমায়ুন কবীর। সেই বিষয়কে কেন্দ্র করেই সোমবার উত্তাল হল বিধানসভা অধিবেশন। মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর ভাষা ব্যবহার করায় সরব হয় বিজেপি। সূত্রের খবর, অধিবেশন শুরুর পরই নাগরাকাটার বিজেপি বিধায়ক বিষয়টি নিয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পরে নারায়ণগড়ের বিধায়ক সহ আর‌ও বেশ কয়েকজন বিজেপি বিধায়ক ‘হুমায়ুন হায় হায়’ স্লোগান লেখা পোস্টার তুলে ধরেন। সব মিলিইয়ে পরিস্থিতি উত্তাল হলে পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ জানান, হুমায়ুন কবীরের মন্তব্য সম্পর্কে মুখ্যমন্ত্রী অবহিত।
মুর্শিদাবাদে বিজেপির উত্থান প্রসঙ্গে বলতে গিয়ে জেলা সভাপতিকে তুলোধনা করেন হুমায়ুন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম তুলে বলেন, ‘ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব, এমন স্যাটাভাঙা মার দেব, আপনাদের পতাকা বয়ে নিয়ে যাওয়ার লোক থাকবে না। ওরকম কেস আমাদের অনেক আছে। জেল খাটা আছে। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন দেখব।’ এই বক্তব্য শোনার পরই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা।
এদিকে, একই দিনে বিধানসভায় আইন-শৃঙ্খলা আরও কঠোর করতে দুটি গুরুত্বপূর্ণ বিল পেশের প্রস্তুতি নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। হুমায়ুনকে নিয়ে মুখ্যমন্ত্রী কী বলেন সেটাই দেখার।

Post Views: 58

Continue Reading

Previous: ফের শহর কলকাতার বুক জুড়ে চলবে ট্রাম; তৎপর রাজ্য সরকার
Next: সংগঠনের চাপ, আর্থিক বেনিয়মের অভিযোগ, সকাল থেকে বন্ধ ২৩৯ নং রুটের বাস

সম্পর্কিত গল্প

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
G-5.jpg

ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026

You may have missed

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
G-5.jpg

ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.