Skip to content
জুন 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সংগঠনের চাপ, আর্থিক বেনিয়মের অভিযোগ, সকাল থেকে বন্ধ ২৩৯ নং রুটের বাস

সংগঠনের চাপ, আর্থিক বেনিয়মের অভিযোগ, সকাল থেকে বন্ধ ২৩৯ নং রুটের বাস

Online Desk জুন 29, 2026
BUS-239.jpg

ওঙ্কার ডেস্কঃ সোমবার। সপ্তাহের প্রথম দিন চূড়ান্ত নাকাল নিত্য যাত্রীরা। সকাল থেকে বন্ধ ২৩৯ নং রুটের বাসের চাকা গড়াচ্ছে না। সূত্রের খবর, সংগঠনের চাপ, আর্থিক বেনিয়ম-সহ বেশ কয়েকটি অভিযোগে বাস রাস্তায় নামতেই পারেনি। কীভাবে এর সমাধান হবে, বাস চলবে কী চলবে না, তা নিয়ে দিশেহারা বাসের চালক ও কনডাক্টরেরা।
বেঙ্গল বাস সিন্ডিকেটেরল সাধারণ সম্পাদক সুরজিৎ সাহা বাস মালিকদের অভিযোগ তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, স্থানীয় শ্রমিক সংগঠনই জোর করে পরিষেবা বন্ধ করে রেখেছে। অভিযোগ, চালক ও বাসকর্মীদের বোনাস বাবদ কয়েক লক্ষ টাকা সংগঠনের কাছে জমা রাখা হয়েছিল। অথচ সেই অর্থ পাননি চালকরা। টাকা চাইতে গেলে ফেরতও দেননি। এনিয়ে ঝামেলা, বাকবিতণ্ডার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে বাস পরিষেবা। কবে কাটবে জট? এ বিষয়ে এখনও কিছু বলতে পারছেন না কোনও পক্ষই।
উল্লেখ্য, ২৩৯ নং বাসটি নিউটাউনের সাপুরজি থেকে বাবুঘাট পর্যন্ত দীর্ঘ রাস্তায় চলে। মোট ৩৯ টি বাস দিনভর পরিষেবা দিয়ে থাকে। কিন্তু সোমবার কোনও বাস পথে না নামায় ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের।
চালকরা কাজে যোগ দিতে গেলে তাঁদের বারণ করা হয় বলে অভিযোগ। এমনিতেই এই রুটে বাস পাওয়ার ক্ষেত্রে যাত্রীদের অভিযোগ ছিল, সন্ধ্যা ৭টার পর থেকে কোনও বাস মেলে না। মালিকরা জানান, চালকরা বাস নিয়ে রাস্তায় নামতে চান না সন্ধ্যার পর। সব মিলিয়ে কবে চলবে বাস, তা এখনও অজানা।

Post Views: 32

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীকে নিয়ে হুমায়ুনের বিতর্কিত মন্তব্য, বিধানসভায় হায় হায় স্লোগান
Next: মহা সমারহে সম্পন্ন হল দিঘার জগন্নাথ দেবের স্নানযাত্রা; থাকছে ৫৬ ভোগ

সম্পর্কিত গল্প

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
G-5.jpg

ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026

You may have missed

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
G-5.jpg

ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.