Skip to content
আগস্ট 4, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোটার তালিকা থেকে বাদ নাম, পিএইচডিতে না ভর্তি হতে পেরে হাইকোর্টে যুবক, কী বললেন বিচারপতি?

ভোটার তালিকা থেকে বাদ নাম, পিএইচডিতে না ভর্তি হতে পেরে হাইকোর্টে যুবক, কী বললেন বিচারপতি?

Online Desk আগস্ট 3, 2026
Calcutta_highcourt-768x432.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের ফলে বহু মানুষের নাম বাদ পড়েছে তালিকা থেকে। বাদ পড়া ভোটারদের নাম যাচাইয়ের পর তালিকায় অন্তর্ভুক্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেখানে এই সমস্যার নিষ্পত্তি করা হচ্ছে। তবে এসআইআর তালিকা থেকে নাম বাদ যাওয়ায় বিপাকে পড়েছেন আয়ান নওয়াজ নামের এক যুবক। আইআইটি কানপুরে পিএইচডিতে ভর্তির সুযোগ মিললেও সমস্যায় পড়েছেন নাম বাদ যাওয়ায়। সোমবার হাইকোর্ট জানাল, ওই যুবকের আপিল ট্রাইব্যুনালকে দ্রুত বিবেচনা করতে হবে। বিচারপতি কৃষ্ণা রাও ট্রাইব্যুনালের কাছে এই আর্জি জানিয়েছেন। শুধু তাই নয় বিষয়টি নিষ্পত্তি করতে আগামী এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে।

আয়ান নওয়াজের আইনজীবীর দাবি, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আইআইটি কানপুরের পদার্থবিদ্যা বিভাগে পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন তাঁর মক্কেল। কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় ভর্তি প্রক্রিয়া থমকে রয়েছে। যাতে ভর্তিতে কোনও সমস্যা না হয় তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। ট্রাইব্যুনালকে দ্রুত আপিল নিষ্পত্তির নির্দেশ দেওয়ার আর্জি জানান হাইকোর্টে। সেই আর্জির প্রেক্ষিতে বিচারপতি রাও বলেন, সম্ভব হলে এক সপ্তাহের মধ্যে আবেদনকারীর আপিল নিষ্পত্তি করতে হবে।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন থাকা নাম নিষ্পত্তির জন্য হাই কোর্টের প্রধান বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনাল গঠন করেন। সেই ট্রাইব্যুনাল বিচারাধীন থাকা নামের নিষ্পত্তি করছে। দক্ষিণ কলকাতার জোকায় এই ট্রাইব্যুনালের দফতর খোলা হয়েছে। সেখানেই বিচারাধীন থাকা নামের নিষ্পত্তি করা হচ্ছে।

Post Views: 25

Continue Reading

Previous: দিঘার সমুদ্রে শাড়ি-সালোয়ার পরে নামায় কড়াকড়ির ভাবনা রাজ্য সরকারের
Next: অভিষেকের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ থাকার দাবি ঋতব্রতর, রাজনৈতিক মহলে তুমুল চর্চা

সম্পর্কিত গল্প

KL-2.jpg

লিগে বিএসসসের কাছে জয়ের রথ থামলো ইস্টবেঙ্গলের

Online Desk আগস্ট 3, 2026
pk-d.jpg

বাঁকিপুর উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী পিকে, প্রথম জয়ের মুখ দেখল জন সুরজ পার্টি

Online Desk আগস্ট 3, 2026
oil-barrel.png

ট্রাম্পের যুদ্ধ হামলা স্থগিতের ঘোষনার পর বিশ্ববাজারে বড় পরিবর্তন; দাম কমল অপরিশোধিত তেলের

Online Desk আগস্ট 3, 2026

You may have missed

KL-2.jpg

লিগে বিএসসসের কাছে জয়ের রথ থামলো ইস্টবেঙ্গলের

Online Desk আগস্ট 3, 2026
pk-d.jpg

বাঁকিপুর উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়ী পিকে, প্রথম জয়ের মুখ দেখল জন সুরজ পার্টি

Online Desk আগস্ট 3, 2026
oil-barrel.png

ট্রাম্পের যুদ্ধ হামলা স্থগিতের ঘোষনার পর বিশ্ববাজারে বড় পরিবর্তন; দাম কমল অপরিশোধিত তেলের

Online Desk আগস্ট 3, 2026
mamta-tensed.png

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় নিষ্পত্তি হল না কালীঘাট তৃণমূলের; ১১ তারিখ শুনানির দিন জানাল শীর্ষ আদালত

Online Desk আগস্ট 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.