Skip to content
জুলাই 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা নিয়ে মামলার অধিকার রয়েছে মমতাপন্থী তৃণমূলের? প্রশ্ন ইডির

ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা নিয়ে মামলার অধিকার রয়েছে মমতাপন্থী তৃণমূলের? প্রশ্ন ইডির

Online Desk জুলাই 13, 2026
ed.jpg

ওঙ্কার ডেস্ক: আদালতে আরও বিপাকে মমতাপন্থী তৃণমূল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। সোমবার এই মামলার শুনানির সময় ইডির আইনজীবী প্রশ্ন তোলেন, ডেরেক ও ব্রায়েন, দোলা সেনরা যে মামলা করেছেন তা করার আইনি বৈধতা রয়েছে কিনা তাঁদের।

আদালতে ইডির আইনজীবী এসভি রাজু বলেন, তৃণমূল কংগ্রেসের জাতীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদনে এই মামলা দায়ের করা হয়েছে কিনা, সেই প্রমাণ আদালতের সামনে আনা হয়নি। দলের মধ্যে সর্বোচ্চ নীতি নির্ধারণ করে জাতীয় কার্যনির্বাহী কমিটিই। তাই এই মামলা করার ক্ষেত্রে সেই কমিটির অনুমোদন আছে কিনা তা জানতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ডেরেক ও’ব্রায়েন ওই কমিটির সদস্য হলেও তিনি নিজে কোথাও উল্লেখ করেননি জাতীয় কার্যনির্বাহী কমিটি তাঁকে এই মামলা করার অনুমতি দিয়েছে। যদিও ইডির যুক্তির বিরোধিতা করে তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, কোনও স্বীকৃত রাজনৈতিক দলের সাংগঠনিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলার অধিকার তদন্তকারী সংস্থার নেই। তাঁর অভিযোগ, বর্তমানে রাজ্যে প্রশাসন, পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একযোগে কাজ করছে। স্বীকৃত রাজনৈতিক দলের ন’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া অত্যন্ত গুরুতর বিষয় বলে অভিহিত করেন সিংভি।

শুনানির সময় বিচারপতির পর্যবেক্ষণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ ইতিমধ্যেই জারি হয়েছে এবং তদন্তও চলছে। তদন্তকারী সংস্থার রিপোর্ট দেখে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। তাই আপাতত আদালতের হস্তক্ষেপ আদৌ প্রয়োজন কি না, সেই প্রশ্নও তোলেন বিচারপতি। যদিও মামলার শুনানি শেষে আদালত জানায়, অন্তর্বর্তী আবেদন নিয়ে পরে নির্দেশ দেওয়া হবে।

Post Views: 24

Continue Reading

Previous: তহবিল মামলায় যুক্ত হওয়ার আর্জি ঋতব্রত তৃণমূলের, পত্রপাঠ খারিজ করে দিল হাইকোর্ট
Next: ‘চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজের কথা বলিনি’, চর্চার মাঝে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

C-3.jpg

‘বাংলার উন্নতি করবে ডবল ইঞ্জিন সরকার’ ! শুভেন্দুর প্রশংসায় বিহারের বিজেপি সাংসদ সিগ্রিওয়াল

Online Desk জুলাই 13, 2026
sharadwat-mukherjee.jpg

‘চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজের কথা বলিনি’, চর্চার মাঝে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Online Desk জুলাই 13, 2026
calcutta-high-court.jpg

তহবিল মামলায় যুক্ত হওয়ার আর্জি ঋতব্রত তৃণমূলের, পত্রপাঠ খারিজ করে দিল হাইকোর্ট

Online Desk জুলাই 13, 2026

You may have missed

C-3.jpg

‘বাংলার উন্নতি করবে ডবল ইঞ্জিন সরকার’ ! শুভেন্দুর প্রশংসায় বিহারের বিজেপি সাংসদ সিগ্রিওয়াল

Online Desk জুলাই 13, 2026
BBBB.jpg

বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, শেখ হাসিনা মানেই স্থিতিশীলতা ও উন্নয়নের প্রতীক

Online Desk জুলাই 13, 2026
sharadwat-mukherjee.jpg

‘চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা কাজের কথা বলিনি’, চর্চার মাঝে ব্যাখ্যা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

Online Desk জুলাই 13, 2026
ed.jpg

ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিকানা নিয়ে মামলার অধিকার রয়েছে মমতাপন্থী তৃণমূলের? প্রশ্ন ইডির

Online Desk জুলাই 13, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.