Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইসকনে রথযাত্রার সূচনা শুভেন্দু অধিকারীর; ভক্তদের উদ্দেশ্যে গাইলেন গান

ইসকনে রথযাত্রার সূচনা শুভেন্দু অধিকারীর; ভক্তদের উদ্দেশ্যে গাইলেন গান

Online Desk জুলাই 16, 2026
shu.png

ওঙ্কার ডেস্ক: কলকাতার ইসকনের ৫৫তম রথযাত্রার শুভ সূচনা হল বৃহস্পতিবার। এদিন অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে রথযাত্রার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি কলকাতার ইসকনের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিলেন। তাঁর উপস্থিতিকে ঘিরে সকাল থেকেই মন্দির চত্বরে ভক্তদের মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের শুরুতে বৈদিক মন্ত্রোচ্চারণ এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পূজা সম্পন্ন হয়। এরপর মুখ্যমন্ত্রী রথের সামনে এসে সোনার ঝাড়ু দিয়ে প্রতীকীভাবে পথ পরিষ্কার করেন, যা রথযাত্রার অন্যতম প্রাচীন রীতি। পরে তিনি রথের দড়িতে টান দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রার সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের সঙ্গে ভক্তিমূলক সংগীতেও অংশ নেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সকলের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন এবং রথযাত্রার পবিত্র তাৎপর্যের কথা তুলে ধরেন। উদ্বোধনের পর কিছু দূর পর্যন্ত রথের সঙ্গে হেঁটে যান মুখ্যমন্ত্রী। এদিন অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা মোড়, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইড মোড় এবং জওহরলাল নেহরু রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশে রওনা দেয়। পথে অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ রথের দর্শন করতে ভিড় জমান। অনেকেই রথের দড়িতে টান দিয়ে পুণ্যলাভের আশায় অংশ নেন।
রথযাত্রাকে কেন্দ্র করে কলকাতা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয় বিশেষ ব্যবস্থা এবং ভিড় সামলাতে রাখা হয় নজরদারি ব্যবস্থা। পাশাপাশি স্বাস্থ্য ও জরুরি পরিষেবার ব্যবস্থাও রাখা হয় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এদিকে রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকেও একাধিক উদ্যোগের কথা জানানো হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার মোট ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি ৭৫টি ঐতিহ্যবাহী রথমেলায় বিশেষ পরিষেবা কেন্দ্র চালুর ব্যবস্থা করা হয়েছে। এই কেন্দ্রগুলিতে পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা পরিষেবা পাওয়া যাবে। প্রশাসনের দাবি, ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখেই এই পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছে।

Post Views: 76

Continue Reading

Previous: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েলের, এবার কি তবে পদ্মশিবিরে রঞ্জিত-কন্যা
Next: রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে যাওয়ার সময় বঙ্গোপসাগরে নৌকাডুবি, ৫০০-এর বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

সম্পর্কিত গল্প

modi-pezeshkian.jpg

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথম পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মোদী

Online Desk আগস্ট 31, 2026
grand-canyon.jpg

নেপালের পর মার্কিন যুক্তরাষ্ট্র, গ্র্যান্ড ক্যানিয়নে হড়পা বানের পর নিখোঁজ ২০

Online Desk আগস্ট 31, 2026
death-leg.jpg

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৮১, এখনও নিখোঁজ ২৫০২

Online Desk আগস্ট 31, 2026

You may have missed

modi-pezeshkian.jpg

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথম পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মোদী

Online Desk আগস্ট 31, 2026
grand-canyon.jpg

নেপালের পর মার্কিন যুক্তরাষ্ট্র, গ্র্যান্ড ক্যানিয়নে হড়পা বানের পর নিখোঁজ ২০

Online Desk আগস্ট 31, 2026
Suvendu.jpg

নন্দীগ্রাম উপনির্বাচনে আরও বড় জয়ের প্রত্যাশা শুভেন্দুর, ভোটের আগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 31, 2026
death-leg.jpg

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৮১, এখনও নিখোঁজ ২৫০২

Online Desk আগস্ট 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.