Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েলের, এবার কি তবে পদ্মশিবিরে রঞ্জিত-কন্যা

রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েলের, এবার কি তবে পদ্মশিবিরে রঞ্জিত-কন্যা

Online Desk জুলাই 16, 2026
KOYEL.jpg

ওঙ্কার বাংলাঃ রথের দিনই বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে কালীঘাট শিবিরের দড়িতে হ্যাঁচকা টান। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের তারকা সাংসদ কোয়েল মল্লিক। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দেন। সূত্রের খবর, সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংগঠনিক শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন কোয়েল। তবে কি এবার রঞ্জিত কন্যা পদ্মশিবিরে! এই প্রশ্নেই উত্তাল বাংলার রাজনৈতিক মহল।
রাজনীতির ধারে কাছে ছিলেন না কোয়েল মল্লিক ও তাঁর পরিবার। ছাব্বিশের বিধানসভায় নির্বাচনের আগে তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই শোনা যায়, রাজ্যসভায় কোয়েল মল্লিককে পাঠাচ্ছে তৃণমূল। সেইমতো ৬ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হন কোয়েল। এরপরই বিধানসভা ভোটের প্রচারে তাঁকে নামতে হয়। তবে সংসদের একটি অধিবেশনেও যোগ দিতে দেখা যায়নি তৃণমূলের তারকা সাংসদকে।
সূত্রের খবর, যখন রাজ্যসভা থেকে পরপর ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। সেসময় কোয়েলও নিজের ইস্তফাপত্র ইমেলের মাধ্যমে পাঠিয়েছিলেন বলে খবর। কিন্তু সেই ইস্তফাপত্র গ্রহণ করেননি উপ রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ। কোয়েলকে সশরীরে সংসদে দেখা করার নির্দেশ দেন তিনি। কিন্তু সেসময় আমেরিকা থাকার দরুণ কয়েল দেখা করতে পারেননি।
পদ ছেড়েই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন। সেই ছবিও সামনে এসেছে। আর তাতেই জল্পনা উসকে উঠেছে, তবে কি কোয়েল পদ্মশিবিরে যাবেন?

Post Views: 74

Continue Reading

Previous: রথ উৎসবের ভিড়ে কোভিড রুখতে বড় পদক্ষেপ ওড়িশা সরকারের
Next: ইসকনে রথযাত্রার সূচনা শুভেন্দু অধিকারীর; ভক্তদের উদ্দেশ্যে গাইলেন গান

সম্পর্কিত গল্প

trump-1280-gg.jpg

ফের হরমুজ প্রণালীতে হামলা ট্রাম্প বাহিনীর, প্রত্যাঘাত ইরানেরও

Online Desk আগস্ট 31, 2026
caVE-2.jpg

নেপালের সুড়ঙ্গে নিখোঁজ ৯৩ জন শ্রমিক, থার্মাল ড্রোনের অনুসন্ধানেও খোঁজ মেলেনি কারোর

Online Desk আগস্ট 31, 2026
modi-pezeshkian.jpg

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথম পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মোদী

Online Desk আগস্ট 31, 2026

You may have missed

Derek.jpg

তৃণমূলের বিলবোর্ড বিতর্ক : ডেরেক ও’ব্রায়েনকে ফের তলব কলকাতা পুলিশের

Online Desk আগস্ট 31, 2026
trump-1280-gg.jpg

ফের হরমুজ প্রণালীতে হামলা ট্রাম্প বাহিনীর, প্রত্যাঘাত ইরানেরও

Online Desk আগস্ট 31, 2026
caVE-2.jpg

নেপালের সুড়ঙ্গে নিখোঁজ ৯৩ জন শ্রমিক, থার্মাল ড্রোনের অনুসন্ধানেও খোঁজ মেলেনি কারোর

Online Desk আগস্ট 31, 2026
modi-pezeshkian.jpg

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথম পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মোদী

Online Desk আগস্ট 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.