Skip to content
আগস্ট 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রথ উৎসবের ভিড়ে কোভিড রুখতে বড় পদক্ষেপ ওড়িশা সরকারের

রথ উৎসবের ভিড়ে কোভিড রুখতে বড় পদক্ষেপ ওড়িশা সরকারের

Online Desk জুলাই 16, 2026
ZD.jpg

ওঙ্কার ডেস্কঃ রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে মানুষের ঢল। সেকারণেই কোভিড নিয়ে বাড়তি সতর্কতার পথে হাঁটল ওড়িশা সরকার। অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে সংক্রমণ বৃদ্ধির আবহেই বাড়তি নজরদারি। রথযাত্রার আগে রাজ্যজুড়ে নজরদারি, হাসপাতালের প্রস্তুতি এবং সমাগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে আরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে ওড়িশা সরকারের তরফে। লক্ষ্য একটাই, ভিড়ের মধ্যে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।
সূত্রের খবর, রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মুকেশ মহালিংয়ের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে কোভিড পরিস্থিতির উপর নজরদারি বাড়ানো, সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় হাসপাতালগুলিকে প্রস্তুত রাখা, পরীক্ষার ব্যবস্থা জোরদার করা এবং রথযাত্রার সময় সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ওড়িশা সরকার জানিয়েছে, সম্ভাব্য পরিস্থিতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত স্বাস্থ্য পরিকাঠামো রাজ্যে রয়েছে। তাই সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে রথযাত্রার মতো বিশাল জনসমাগমে শ্বাসতন্ত্রের ভাইরাস দ্রুত ছড়ানোর আশঙ্কা থেকেই যায়। তাই এবার উৎসবের আনন্দের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার উপরও জোর দিচ্ছে প্রশাসন।

Post Views: 80

Continue Reading

Previous: ফেডের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী কমিটিতে রঘুরাম রাজন, জায়গা পেলেন আরও দুই ভারতীয়
Next: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েলের, এবার কি তবে পদ্মশিবিরে রঞ্জিত-কন্যা

সম্পর্কিত গল্প

Derek.jpg

তৃণমূলের বিলবোর্ড বিতর্ক : ডেরেক ও’ব্রায়েনকে ফের তলব কলকাতা পুলিশের

Online Desk আগস্ট 31, 2026
rape-symbolic.jpg

নয়ডায় চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ! অত্যাচারের পর ফেলে দেওয়া হল রাস্তায়

Online Desk আগস্ট 31, 2026
nepal-flood.jpg

নেপালের প্রলয়ের পর উত্তরপ্রদেশে বাড়ছে আতঙ্ক, হু হু করে বাড়ছে নারায়ণী-গণ্ডকের জল

Online Desk আগস্ট 31, 2026

You may have missed

Derek.jpg

তৃণমূলের বিলবোর্ড বিতর্ক : ডেরেক ও’ব্রায়েনকে ফের তলব কলকাতা পুলিশের

Online Desk আগস্ট 31, 2026
trump-1280-gg.jpg

ফের হরমুজ প্রণালীতে হামলা ট্রাম্প বাহিনীর, প্রত্যাঘাত ইরানেরও

Online Desk আগস্ট 31, 2026
caVE-2.jpg

নেপালের সুড়ঙ্গে নিখোঁজ ৯৩ জন শ্রমিক, থার্মাল ড্রোনের অনুসন্ধানেও খোঁজ মেলেনি কারোর

Online Desk আগস্ট 31, 2026
modi-pezeshkian.jpg

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর প্রথম পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মোদী

Online Desk আগস্ট 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.