Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • চালক ছাড়াই কলকাতায় ছুটবে মেট্রো!

চালক ছাড়াই কলকাতায় ছুটবে মেট্রো!

Online Desk জুলাই 14, 2026
METRO-OO.jpg

ওঙ্কার ডেস্কঃ এবার চালক ছাড়াই চলবে কলকাতা মেট্রো। সূত্রের খবর, পরিদর্শন সফল হয়েছে। এবার কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিললেই চলবে মেট্রো। এই পরিষেবা আপাতত গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটে চালুর সম্ভাবনা রয়েছে।
জানা যাচ্ছে, গত রবিবার দুপুরে চালক ছাড়া হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত চালকহীন মেট্রোর পরীক্ষামূলক দৌড় এবং নিরাপত্তা পরিদর্শন সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন শুধু ছাড়পত্রের অপেক্ষা। মেট্রো সূত্রে খবর, পুরো রুটটি কমিউনিকেশন-ভিত্তিক ট্রেন কন্ট্রোল সিগন্যালিং প্রযুক্তির উপর নির্ভরশীল। এমনকি গঙ্গার তলদেশের ৫২০ মিটার টানেল মাত্র ৪৫ সেকেন্ডে পার হওয়ার বিষয়টিও পরীক্ষায় সফল হয়েছে।
মেট্রো সূত্রে আরও জানা গিয়েছে, এবার কমিশনার অফ রেলওয়ে সেফটি-এর আনুষ্ঠানিক সবুজ সংকেত মিললেই যাত্রী নিয়ে চালকহীন মেট্রো পরিষেবা পুরোপুরি চালু করা হবে। এই রবিবার গ্রিন লাইনে সকাল ৯টার বদলে বিকেল সাড়ে ৪টেয় প্রথম মেট্রো চলে। কারণ এদিন অটোমেটিক ট্রেন অপারেশন সংক্রান্ত বিষয়ে সিআরএস পরিদর্শন ছিল। গঙ্গার নিচে সুড়ঙ্গ অংশে এবং ১২টি স্টেশনে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও খতিয়ে দেখা হয়েছে। সেন্ট্রাল পার্কের অপারেশন কন্ট্রোল রুম থেকে পুরো প্রক্রিয়াটি রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়।

Continue Reading

Previous: নিউটাউনের বহুতল থেকে উদ্ধার কোটি কোটি টাকা ও সোনা
Next: সোনাম ওয়াংচুককে অনশন থেকে বিরত থাকার আর্জি মহুয়ার

সম্পর্কিত গল্প

death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.