Skip to content
জুলাই 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিউটাউনের বহুতল থেকে উদ্ধার কোটি কোটি টাকা ও সোনা

নিউটাউনের বহুতল থেকে উদ্ধার কোটি কোটি টাকা ও সোনা

Online Desk জুলাই 14, 2026
RUPEE.jpg

ওঙ্কার ডেস্ক: নিউটাউনের এক বহুতল গেস্ট হাউসে হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধার করল পুলিশ। সূত্রের খবর, সোমবার দুপুর থেকে এই অভিযান শুরু হয়। গভীর রাত পর্যন্ত চলে। বিধাননগর সাইবার ক্রাইম শাখা, গোয়েন্দা বিভাগ এবং টেকনো সিটি থানার পুলিশ যৌথভাবে এই ঝটিকা অপারেশন চালায়।

প্রাথমিক তদন্তে অনুমান, কোনও বড়সড় আন্তর্জাতিক প্রতারণা চক্র কিংবা হাওয়ালা কারবারের জাল ছড়িয়ে ছিল এই গেস্ট হাউস থেকেই। ঘটনাস্থল থেকে ঝাড়খণ্ডের দুই বাসিন্দাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন আগে এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের সূত্র ধরেই এই গেস্ট হাউসের খোঁজ পায় পুলিশ। সোমবার দুপুরে তদন্তকারীরা আচমকাই ওই গেস্ট হাউসটি ঘিরে ফেলেন। এরপর গেস্ট হাউসের দরজা বন্ধ করে শুরু হয় মূল তল্লাশি অভিযান। ঘরের ভিতর তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের। একের পর এক ব্যাগ থেকে বের হতে থাকে রাশি রাশি নগদ টাকা। টাকার পাশাপাশি সোনাও উদ্ধার হয়। বিপুল পরিমাণ এই নোট গোনার জন্য রাতে ব্যাঙ্কের বিশেষ মেশিনও আনিয়ে নেওয়া হয়।

Post Views: 50

Continue Reading

Previous: লোকসভায় NCPI দলনেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়!
Next: চালক ছাড়াই কলকাতায় ছুটবে মেট্রো!

সম্পর্কিত গল্প

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026

You may have missed

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026
sexual-harrassment.png

ফের বারুইপুরে ধর্ষণের চেষ্টা; ঘর ভাড়া নিতে গিয়ে পাকড়াও স্থানীয়দের হাতে

Online Desk জুলাই 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.