Skip to content
জুলাই 15, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • লোকসভায় NCPI দলনেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়!

লোকসভায় NCPI দলনেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়!

Online Desk জুলাই 14, 2026
sudip-1.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলায় পালাবদলের পরই দলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে ‘বিদ্রোহী’ শিবিরে যোগ দেন ২০ জন সাংসদ। লোকসভার স্পিকারের অনুমোদন পেয়ে তাঁদের বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে আনুষ্ঠানিকভাবে সামিল করে দেওয়া হয়। বর্তমানে ‘বিদ্রোহী’ সাংসদরা এনসিপিআই এর সদস্য। লোকসভায় এই দলের দলনেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। ওম বিড়লা এবং অমিত শাহের সঙ্গে দেখা করে এবিষয়ে আলোচনা সেরেছেন সুদীপ এবং কাকলি ঘোষ দস্তিদার।

পুরনো তৃণমূলে লোকসভায় দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচেতক হিসেবে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। তবে ভোটের রেজাল্টের কয়েকদিনের মধ্যেই এই পদে পুনরায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনা হয়। এনিয়ে ক্ষোভও উগরে দিয়েছিলেন বারাসতের সাংসদ।
সূত্রের খবর, তাঁদের তালিকা অনুযায়ী সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেতা, কাকলি ঘোষ দস্তিদার মুখ্য সচেতক এবং শতাব্দী রায়কে ডেপুটি লিডার করা হতে পারে। একইসঙ্গে, ২০ জন সাংসদের জন্য একটি পৃথক ঘর বরাদ্দ করা হয়েছে।

আগামী ২০ জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার আগেই ১৯ জুলাই কাকলি ঘোষ দস্তিদার সহ ২০ জন সাংসদকে ডেকে পাঠিয়েছেন স্পিকার ওম বিড়লা। তাঁদের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেই জানা গেছে।
এদিকে ১৯ তারিখই সংসদে সর্বদলীয় বৈঠক রয়েছে। তবে এনসিপিআই এখনও লোকসভার রেকর্ডে নাম তুলতে পারেনি। সেক্ষেত্রে কাকলি, সুদীপরা ওই বৈঠকে থাকতে পারবেন কিনা, তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। স্পিকার আশ্বস্ত করেছেন, তাঁদেরও বৈঠকে ডাকা হবে।

Post Views: 54

Continue Reading

Previous: ওয়াশিংটনের ‘উস্কানি’তে হরমুজে চলছে জাহাজ! আমিরশাহির দুটি ট্যাঙ্কারে হামলা করে দাবি ইরানের, নিহত ভারতীয় নাবিক
Next: নিউটাউনের বহুতল থেকে উদ্ধার কোটি কোটি টাকা ও সোনা

সম্পর্কিত গল্প

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026

You may have missed

Natcho.jpg

ডিফেন্স ভরসা জোগাতে ইস্টবেঙ্গলের ন্যাচো

Online Desk জুলাই 14, 2026
hemant-biswa-sharma.png

বিগত দুই বছরে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে অসম সরকার; বিস্তারিত জনাল মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা

Online Desk জুলাই 14, 2026
Untitled.png

হোয়াট্‌সঅ্যাপ চ্যাটে খোয়া গেল বৃদ্ধের কোটি টাকা!

Online Desk জুলাই 14, 2026
sexual-harrassment.png

ফের বারুইপুরে ধর্ষণের চেষ্টা; ঘর ভাড়া নিতে গিয়ে পাকড়াও স্থানীয়দের হাতে

Online Desk জুলাই 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.