Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নির্বাচনের আগে কলকাতায় ইডির হানা, জমি দখলের মামলায় সক্রিয় কেন্দ্রীয় সংস্থা

নির্বাচনের আগে কলকাতায় ইডির হানা, জমি দখলের মামলায় সক্রিয় কেন্দ্রীয় সংস্থা

Online Desk মার্চ 28, 2026
ed.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই আবহে শহরে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টইরেট। জমি দখলের মামলায় ইডির আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালাচ্ছে বলে সূত্রের খবর।
শনিবার সকাল থেকে কলকাতা-সহ সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু করে ইডি। মোট আট জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শহরের একটি সংস্থার দফতরে হানা দিয়েছেন গোয়েন্দারা। সেই সঙ্গে ওই সংস্থার সঙ্গে যুক্ত আধিকারিকদের বাড়িতেও তল্লাশি চলছে। এদিন কলকাতার বালিগঞ্জ প্লেসে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু করেন ইডির আধিকারিকেরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান শুরু হয়। ওই সংস্থার বিরুদ্ধে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় মোট ১৭টি এআইআর দায়ের হয়েছে। মূলত অভিযোগ, কিছু প্রকল্পের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে জমি নিয়ে নেওয়া হয়েছে। বেআইনি ভাবে জমি দখলের সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন নথি, দলিল এবং লেনদেনের বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগে চলতি বছরে গত ৮ জানুয়ারি কলকাতার সল্টলেকে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতরে তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতেও হানা দিয়েছিল ইডি। সেই তল্লাশি অভিযান চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির হয়ে বেশকিছু নথি নিয়ে বেরিয়ে আসেন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। ইডির উভিযোগ, তাঁদের কাজে বাধা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এমনকি বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্টেও।

Post Views: 130

Continue Reading

Previous: স্বামী-স্ত্রীর সম্পর্কে ‘অস্বাভাবিক যৌনতা’ অপরাধ নয়, মধ্যপ্রদেশ হাই কোর্টের রায়ে বিতর্ক
Next: জঙ্গিপুরে রামনবমীর মিছিলকাণ্ডে গ্রেফতার ৩৪, ঘটনায় দিল্লি থকে রিপোর্ট তলব কমিশনের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.