Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্বামী-স্ত্রীর সম্পর্কে ‘অস্বাভাবিক যৌনতা’ অপরাধ নয়, মধ্যপ্রদেশ হাই কোর্টের রায়ে বিতর্ক

স্বামী-স্ত্রীর সম্পর্কে ‘অস্বাভাবিক যৌনতা’ অপরাধ নয়, মধ্যপ্রদেশ হাই কোর্টের রায়ে বিতর্ক

Online Desk মার্চ 28, 2026
rape.png

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি মিলিন্দ রমেশ ফাড়কের বেঞ্চে বৈবাহিক ধর্ষণের রায়ে চরম বিতর্কের জন্ম দিয়েছে। রায়ে বলা হয়েছে, স্বামী ও স্ত্রীর মধ্যে সংঘটিত তথাকথিত ‘অস্বাভাবিক যৌন সম্পর্ক’-এর অভিযোগে স্বামীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। এই রায় সামনে আসতেই দাম্পত্য সম্পর্কের ভিতরে নারীর সম্মতি, অধিকার এবং সুরক্ষার প্রশ্ন আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
ঘটনাটি মধ্যপ্রদেশের ভিন্দ জেলার এক দম্পতিকে কেন্দ্র করে। অভিযোগ ছিল, স্বামী জোরপূর্বক এমন যৌন আচরণে লিপ্ত হয়েছেন যা স্ত্রী ‘অস্বাভাবিক’ বলে দাবি করেন এবং সেই ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় মামলা দায়ের করেন। কিন্তু বেঞ্চ এই অভিযোগ খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, বৈধ দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের যৌন আচরণকে আলাদা করে অপরাধ হিসেবে গণ্য করার বিধান বর্তমানে আইনে নেই।
রায়ে আরও উল্লেখ করা হয়েছে, ভারতে এখনও ‘বৈবাহিক ধর্ষণ’ বা ম্যারিটাল রেপকে স্বীকৃত অপরাধ হিসেবে আইনি স্বীকৃতি দেওয়া হয়নি। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে যৌন সম্পর্কের ক্ষেত্রে ‘সম্মতি’-র প্রশ্নটি আইনি দৃষ্টিকোণ থেকে সীমিতভাবে বিবেচিত হয়। এই ব্যাখ্যা অনুযায়ী, বিবাহিত সম্পর্কের মধ্যে সংঘটিত যৌন আচরণকে অপরাধ হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে আইনের কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে।
আদালত এ-ও স্পষ্ট করেছে যে, এই ধরনের আচরণ সম্পূর্ণভাবে আইনের বাইরে নয়। যদি অভিযোগে শারীরিক বা মানসিক নির্যাতনের প্রমাণ থাকে, তাহলে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় ‘নির্যাতন’ হিসেবে তা বিবেচিত হতে পারে এবং সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। অর্থাৎ, স্ত্রীকে মারধর করা আদালতের চোখে গুরতর অপরাধ হলেও জোর পুর্বক যৌন মিলনে লিপ্ত হওয়া আদালতের কাছে অপরাধ হিসাবে গন্য হবে না।
এই রায়ের পর থেকেই বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নারীর অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলি প্রশ্ন তুলছে দাম্পত্য সম্পর্কের মধ্যে নারীর সম্মতি ও শারীরিক স্বাধীনতা কতটা গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে, কিছু আইনি বিশেষজ্ঞের মতে, বর্তমান আইন যা বলছে, আদালত সেই অনুযায়ীই রায় দিয়েছে, ফলে এই বিতর্কের মূলে রয়েছে আইনের প্রয়োজনীয় সংস্কার।

Post Views: 153

Continue Reading

Previous: বালেন শাহ-র শপথ গ্রহনের ২৪ ঘন্টার মধ্যে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রেফতার
Next: নির্বাচনের আগে কলকাতায় ইডির হানা, জমি দখলের মামলায় সক্রিয় কেন্দ্রীয় সংস্থা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.