Skip to content
জুন 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গ্রেফতারের কিছুক্ষণের মধ্যেই ছাড়া পেল ফিরাদ ঘনিষ্ট শামস ইকবাল; মামলা প্রত্যাহার অভিযোগকারীর

গ্রেফতারের কিছুক্ষণের মধ্যেই ছাড়া পেল ফিরাদ ঘনিষ্ট শামস ইকবাল; মামলা প্রত্যাহার অভিযোগকারীর

Online Desk জুন 29, 2026
shams.png

ওঙ্কার ডেস্ক: কলকাতার প্রক্তন মেয়র ফিরাদ হাকিম ঘনিষ্ট শামস ইকবালকে গ্রেপ্তারের পর সোমবার আদালত থেকে জামিন মঞ্জুর করা হয়েছে। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে আদালতে পেশ করা হলে মামলাকারি শামসের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ তুলে নেন। মামলাকারি জানায় অতীতে শামস ইকবালের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেখান থেকেই ভুল বোঝাবোঝি শুরু হয়। এবং পরবর্তীকালে এই মামলা তুলে নেওয়ায় আপাতত জামিন পেল শামস ইকবাল। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে দায়ের হওয়া একটি তোলাবাজির মামলার তদন্তে শামস ইকবালের নাম উঠে আসে। অভিযোগ, একটি নির্মাণ সংস্থার কাছ থেকে প্রায় ৭০ লক্ষ টাকা তোলার চেষ্টা করা হয়েছিল। দীর্ঘ তদন্তের পর সংগৃহীত তথ্যপ্রমাণের ভিত্তিতেই সোমবার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখে এই পদক্ষেপ করা হয়েছে।
তবে আদালতে শুনানির সময় শামস ইকবালের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগের কোনও ভিত্তি নেই এবং তদন্তে তিনি সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। পরে মামলাকারিও নিজের অবস্থান থেকে সড়ে আসে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাঁকে জামিন প্রদান করে। আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্তে প্রয়োজন হলে তাঁকে পুলিশকে সহযোগিতা করতে হবে এবং তদন্তকারী সংস্থার ডাকে হাজিরা দিতে হবে। এদিকে, পুলিশ স্পষ্টভাবে জানিয়েছে যে এই গ্রেপ্তারের সঙ্গে সাম্প্রতিক তারাতলার গুদাম ধস বা অন্য কোনও সাম্প্রতিক ঘটনার কোনও সম্পর্ক নেই। এটি সম্পূর্ণভাবে পুরনো একটি তোলাবাজির মামলার তদন্তের অংশ হিসেবেই করা হয়েছে।

Post Views: 19

Continue Reading

Previous: গুন্ডাদমন বিল কেন? চন্দন দাস ও হরগোবিন্দ দাসের পরিবারকে দেখিয়ে ব্যাখ্যা মুখ্যমন্ত্রীর
Next: একই দোকানের খাবার খেয়ে অসুস্থ ২৩, ডায়েরিয়া, জ্বর নিয়ে ভর্তি হাসপাতালে

সম্পর্কিত গল্প

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026

You may have missed

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
G-5.jpg

ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.