Skip to content
জুন 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • একই দোকানের খাবার খেয়ে অসুস্থ ২৩, ডায়েরিয়া, জ্বর নিয়ে ভর্তি হাসপাতালে

একই দোকানের খাবার খেয়ে অসুস্থ ২৩, ডায়েরিয়া, জ্বর নিয়ে ভর্তি হাসপাতালে

Online Desk জুন 29, 2026
hmpv-hospital.jpg

ওঙ্কার ডেস্ক: রাস্তার ধারের দোকানের খাবার খেয়ে একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন ২৩ জন। পেট ব্যথা, ডায়েরিয়ার উপসর্গ দেখা দেওয়ায় তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলায়। একসঙ্গে এত মানুষ অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

রিপোর্ট অনুসারে, রাস্তার ধারের একটি খাবারের দোকান থেকে তেলে ভাজা জলখাবার খাওয়ার পর ২৩ জন অসুস্থ হয়ে পড়েন। আরও কয়েকজনের দেহে মৃদু উপসর্গ রয়েছে। কাকিনাড়ার দুগ্গুদুরু গ্রামে রাস্তার ধারের ওই দোকানের খাওয়ার পর ডায়েরিয়া, পেটে ব্যথা এবং জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। এর পর পরিবারের লোকজন তাঁদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও ওই গ্রামটি পরিদর্শন করেন। তাঁরা খাবারের নমুনা সংগ্রহ করেন আরও তদন্তের জন্য। খাবারে দূষিত কোনও উপাদান ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

কাকিনাড়ার জেলা চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ইতিমধ্যে দুগ্গুদুরু গ্রাম পরিদর্শন করেছেন। তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দিয়েছেন, নিরবচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার জন্য। আক্রান্তদের ওপর নজর রাখার পাশাপাশি নতুন করে কেউ আক্রান্ত হচ্ছেন কিনা তা শনাক্ত করতে নজরদারি বাড়ানো হয়েছে। নুডুরুপাদু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ওয়াই সুপ্রিয়া জানান, রবিবার সন্ধ্যা থেকেই হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগী আসতে শুরু করে। তাঁর কথায়, ‘আজ আমরা প্রায় ৩২ জন রোগীকে পেয়েছি। তাঁদের মধ্যে ২৩ জনের ক্ষেত্রে ইনজেকশন ও অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে। অনেক রোগী জানান, উপসর্গ দেখা দেওয়ার আগে তাঁরা একটি দোকান থেকে তেলে ভাজা খাবার খেয়েছিলেন। পেটে ব্যথা, ডায়েরিয়া, বমি ও জ্বর নিয়ে তাঁরা হাসপাতালে এসেছিলেন। সকলেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন।’

Post Views: 16

Continue Reading

Previous: গ্রেফতারের কিছুক্ষণের মধ্যেই ছাড়া পেল ফিরাদ ঘনিষ্ট শামস ইকবাল; মামলা প্রত্যাহার অভিযোগকারীর
Next: ইরান-আমেরিকাকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি মোজতবা খামেইনির

সম্পর্কিত গল্প

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026

You may have missed

bhushe.jpg

মহারাষ্ট্রে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত মারাঠি ভাষা বাধ্যতামূলক

Online Desk জুন 29, 2026
G-5.jpg

ঝাড়গ্রামে গঙ্গা মিশন, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ সহ একাধিক কর্মসূচি

Online Desk জুন 29, 2026
CAB.jpg

সৌরভ ঘনিষ্ট অম্বরীশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনে ক্রীড়ামন্ত্রীর দ্বারস্থ হাইকোর্টের আইনজীবী

Online Desk জুন 29, 2026
germany-police.jpg

জার্মানিতে এলোপাথাড়ি গুলি বন্দুকবাজের! নিহত ৫, গ্রেফতার ১

Online Desk জুন 29, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.