Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা, বন্ধ আকাশসীমা, দমদম থেকে বাতিল একগুচ্ছ বিমান

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা, বন্ধ আকাশসীমা, দমদম থেকে বাতিল একগুচ্ছ বিমান

Online Desk মার্চ 1, 2026
AIRPORT.jpg

ওঙ্কার ডেস্কঃ শনিবার ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল এবং আমেরিকা। যৌথ হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। যুদ্ধে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। আকাশসীমা রাতারাতি বন্ধ করে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো মধ্যপ্রাচ্যে পরিষেবা স্থগিত করে দিয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে কাতার এবং সৌদি আরবগামী একাধিক বিমান বাতিল করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে খবর, এমিরেটস, কলকাতা থেকে দোহাগামী কাতার এয়ারলাইন্সের বিমান, কলকাতা থেকে আরবিয়ার বিমান, এবং কলকাতা থেকে আবু ধাবীগামী ইথিয়াদ এয়ার ওয়েসের বিমান বাতিল করা হয়েছে। যদিও যাত্রীদের অভিযোগ, বিমান বাতিলের কোনও তথ্য তাদের দেওয়া হয়নি। সেকারণে কলকাতা বিমানবন্দরে পৌঁছে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের। তা নিয়ে উত্তেজনাও ছড়িয়ে পড়ে।
যুদ্ধ পরিস্থিতিতে ইন্ডিগো জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় আকাশসীমা বন্ধ থাকার কারণে পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। অন্যদিকে, স্পাইসজেটের তরফেও একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হচ্ছে, ‘দুবাইতে আকাশসীমা বন্ধ থাকার কারণে, আমাদের কিছু পরিষেবা ব্যাহত হতে পারে।’ এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে মধ্যপ্রাচ্যে সাময়িকভাবে আমাদের পরিষেবা স্থগিত করা হয়েছে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহির একাধিক বিমানবন্দরে বহু ভারতীয় যাত্রী আটকে পড়েছেন বলে খবর।

Post Views: 65

Continue Reading

Previous: ব্লু লাইন কিংবা গ্রিন লাইন, দোলের দিন কম চলবে মেট্রো, পরিষেবা মিলবে দুপুর থেকে
Next: বলিপাড়ায় জোর চর্চা, কাজল-রানির পরিবারের সদস্য এবার আইনি জটিলতায়

সম্পর্কিত গল্প

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.