Skip to content
মার্চ 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • কিডস অন জি ফাইভ’-এর উপস্থাপনায় সূচনা এনসিসি বেবি লিগের

কিডস অন জি ফাইভ’-এর উপস্থাপনায় সূচনা এনসিসি বেবি লিগের

Online Desk মার্চ 18, 2026
NCC.jpg

স্পোর্টস রিপোর্টার : ভারতীয় বোর্ডের সদস্য সংস্থা ন্যাশনাল ক্রিকেট ক্লাব (এনসিসি) আনন্দের সঙ্গে ঘোষণা করছে, ‘কিডস অন জি ফাইভের’ উপস্থাপনায় শুরু হচ্ছে এনসিসি বেবি লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬।’ যে টুর্নামেন্টের মূল উদ্দেশ্য, শৈশব পর্যায় থেকে ক্রিকেট প্রতিভা তুলে আনা। তাদের সামনে নিজ প্রতিভা প্রদর্শনের এক নতুন দিগন্ত খুলে দেওয়া।
‘কিডস অন জি ফাইভ’-এর মুখ্য স্পন্সরশিপে এই টুর্নামেন্টের যৌথ আয়োজন করছে এনসিসি এবং মেনল্যান্ড সম্বরণ অ্যাকাডেমি। চব্বিশ দলীয় যে টুর্নামেন্ট ১৮ মার্চ থেকে শুরু হয়ে চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত। যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা বালক-প্রতিভারা অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতার উদ্দেশ্য একদিকে যেমন প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি, তেমনই অফুরান ক্রিকেট-শিক্ষা প্রদান।

১০ ওভারের ফর্ম্যাটে হবে টুর্নামেন্টটি। যেখানে প্রতিটি ম্যাচে প্রতিটা টিম থেকে সর্বাধিক ১১ জন ব্যাট করতে পারবে। ইনিংস সম্পূর্ণ করার জন্য দশ জন বোলারকে ব্যবহার করা যাবে। তবে প্রতিটি বোলার করতে পারবে সর্বোচ্চ ২ ওভার। এছাড়াও, ইনিংসের মাঝে একটি স্ট্র্যাটেজিক টাইম-আউটের ব্যবস্থা থাকছে, যেখানে কোচরা সরাসরি দলের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ দিতে পারবেন।

তরুণ ক্রিকেটারদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ম্যাচগুলো সাদা সিন্থেটিক বল এবং রঙিন পোশাকে খেলা হবে, যা একদিকে পেশাদার ম্যাচের আবহ তৈরি করবে এবং অন্যদিকে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করবে। খেলার নিয়মাবলীতে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হল ১১ গজের একটি ‘ইনার সার্কেল’, যার মধ্যে উইকেটকিপার এবং স্লিপ ছাড়া অন্য কোনো ফিল্ডারকে ক্যাচিং পজিশনে রাখা যাবে না। এই নিয়মটি প্রয়োগ করা হয়েছে ক্লোজ-ইন ফিল্ডারদের আঘাতের ঝুঁকি কমাতে।

বেবি লিগ যাঁর মস্তিষ্কপ্রসূত, সেই অভিষেক ডালমিয়া এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, “তরুণ ক্রিকেটাররা কোচিংয়ে অনেক সময় খরচ করলেও প্রায়ই তারা ম্যাচ খেলার পর্যাপ্ত সুযোগ পায় না। ক্রিকেট এমন একটা খেলা যেখানে মানসিক দৃঢ়তা, সচেতনতা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধুমাত্র ম্যাচ খেলার মাধ্যমেই গড়ে ওঠে। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছি, যেখানে শিশুরা প্রতিযোগিতামূলক ক্রিকেট উপভোগ করতে পারবে, ম্যাচের চাপ সামলাতে শিখবে, খেলার মাঝেই কোচদের সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং সবচেয়ে বড় কথা, খেলাটির প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে।”

ন্যাশনাল ক্রিকেট ক্লাবের সভাপতি পবন ভালোটিয়া এই উদ্যোগ সম্পর্কে বলেন, “এই টুর্নামেন্ট আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন, যেখানে আমরা তৃণমূল স্তর থেকে ক্রিকেটকে শক্তিশালী করে তরুণ খেলোয়াড়দের জন্য একটি সুসংগঠিত প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করতে চাই। আমি অভিষেক ডালমিয়ার দূরদর্শিতা এবং উদ্যোগকে বিশেষভাবে স্বীকৃতি জানাই, যার ভাবনা ও আবেগ এই টুর্নামেন্টকে বাস্তব রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।” মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির কর্ণধার এবং রনজিজয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, অল্প বয়সে ম্যাচ খেলার অভিজ্ঞতা একজন খেলোয়াড়ের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনসিসি বেবি লিগ শিশুদের জন্য সেই প্রেক্ষিতে এক অসাধারণ সুযোগ, যেখানে বালক-প্রতিভারা খেলার নান্দনিকতা বুঝতে পারবে, আত্মবিশ্বাস গড়ে তুলতে শিখবে এবং দলগত পরিবেশে পারফর্ম করতে শিখবে। খেলোয়াড়দের উন্নয়ন এবং নিরাপত্তার কথা মাথায় রেখে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

ন্যাশনাল ক্রিকেট ক্লাব ‘কিডস অন জি ফাইভ’-কে টাইটেল স্পনসর হিসেবে পাশে থাকার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছে এবং এ হেন ক্রীড়া উদ্যোগকে সমর্থন করার জন্য তাদের ভূমিকার প্রশংসা করেছে। এছাড়াও, মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমি, অংশগ্রহণকারী সমস্ত অ্যাকাডেমি, কোচ, অভিভাবক এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে ন্যাশনাল ক্রিকেট ক্লাব, যাদের সহযোগিতায় এই টুর্নামেন্ট বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে।

Post Views: 31

Continue Reading

Previous: ক্লাস্টার মিসাইলে ইসরায়েলকে আঘাত ইরানের; পাল্টা হামলায় চরম আতঙ্কে পশ্চিম এশিয়া
Next: প্রার্থী না করায় তৃণমূলের পদ ছাড়লেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর

সম্পর্কিত গল্প

20260318_145913.jpg

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি! এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Online Desk মার্চ 18, 2026
MOJTABA.png

হামলা চলবে, হুঙ্কার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই-র

Online Desk মার্চ 18, 2026
FotoJet.jpg

“মা হতে চেয়েছি বরাবরই….” সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টের পরেই বিয়ের ছবি সামনে আনলেন টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায়

Online Desk মার্চ 18, 2026

You may have missed

20260318_145913.jpg

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি! এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Online Desk মার্চ 18, 2026
MOJTABA.png

হামলা চলবে, হুঙ্কার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই-র

Online Desk মার্চ 18, 2026
FotoJet.jpg

“মা হতে চেয়েছি বরাবরই….” সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টের পরেই বিয়ের ছবি সামনে আনলেন টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায়

Online Desk মার্চ 18, 2026
20260318_141056.jpg

প্রার্থী না করায় তৃণমূলের পদ ছাড়লেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর

Online Desk মার্চ 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.