Skip to content
মার্চ 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নাম ঘোষণার পরদিনই বেলেঘাটায় জমজমাট প্রচার কুণালের

নাম ঘোষণার পরদিনই বেলেঘাটায় জমজমাট প্রচার কুণালের

Online Desk মার্চ 18, 2026
KUNAL.jpg

ওঙ্কার ডেস্কঃ বিধানসভা ভোটে এবারে বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ। ভোটের নাম ঘোষণার পর ময়দানে প্রচারে নেমেছেন প্রার্থীরা। মঙ্গলবার, নাম ঘোষণার পরে বুধবার সকালেই নিজের নির্বাচনী কেন্দ্র বেলেঘাটায় প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। জনসংযোগের পাশাপাশি দেওয়াল লেখেন কুণাল। প্রচারে তাঁর সঙ্গে ছিলেন ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী-সহ তৃণমূলের কর্মী-সমর্থকরা।
বুধবার প্রধানত ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ডে প্রচার করেন কুণাল। দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বেলেঘাটার তৃণমূল প্রার্থীর বার্তা, ”এই নির্বাচনে আমরা সকলেই কর্মী। আমাদের একটাই লক্ষ্য বাংলাকে বাঁচানো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে রক্ষা করার যে লড়াই শুরু করেছেন, সেই যুদ্ধে সবাই শামিল হন।”
তৃণমূলের শক্ত ঘাঁটি বেলেঘাটা। পরেশ পাল অসুস্থ। গতবার উত্তর কলকাতার এই আসনে পরেশ পাল ৬১ হাজারের বেশি আসনে জেতেন। এবারে তাঁর অসুস্থতার জন্য কুণালকে টিকিট দেওয়া হয়েছে।
কুণাল ঘোষ জানিয়েছেন, ‘এতদিন দলের সৈনিক হিসাবে কাজ করেছি। বরাবরই বলেছি, দল আমাকে যে ভূমিকায় চাইবে, আমি সেই ভূমিকায় দলের কাজ করব। দল প্রার্থী হিসেবে আমার উপর ভরসা রেখেছে।’ তবে বিরোধীদের কোনওভাবেই হালকাভাবে নিতে চান না কুণাল। আসলে তাঁর রাজনৈতিক লড়াই বরাবরই কঠিন। তাই কোনও লড়াইকেই তিনি সহজভাবে নেন না।

Post Views: 19

Continue Reading

Previous: রাজ্যে ১১ জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন!
Next: ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য ২৫ লক্ষ কর্মী নিয়োগ কমিশনের

সম্পর্কিত গল্প

20260318_171524.jpg

লারিজানির পর নিহত ইরানের গোয়েন্দা মন্ত্রী? ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইজরায়েলের

Online Desk মার্চ 18, 2026
20260318_164331.jpg

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য ২৫ লক্ষ কর্মী নিয়োগ কমিশনের

Online Desk মার্চ 18, 2026
20250910_111519.jpg

রাজ্যে ১১ জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন!

Online Desk মার্চ 18, 2026

You may have missed

20260318_171524.jpg

লারিজানির পর নিহত ইরানের গোয়েন্দা মন্ত্রী? ইসমাইল খাতিবকে হত্যার দাবি ইজরায়েলের

Online Desk মার্চ 18, 2026
20260318_164331.jpg

৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য ২৫ লক্ষ কর্মী নিয়োগ কমিশনের

Online Desk মার্চ 18, 2026
KUNAL.jpg

নাম ঘোষণার পরদিনই বেলেঘাটায় জমজমাট প্রচার কুণালের

Online Desk মার্চ 18, 2026
20250910_111519.jpg

রাজ্যে ১১ জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন!

Online Desk মার্চ 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.