Skip to content
মে 14, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মদন মিত্র, অবস্থা স্থিতিশীল

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মদন মিত্র, অবস্থা স্থিতিশীল

Online Desk মে 12, 2026
madan-mitra.jpg

ওঙ্কার ডেস্ক: অসুস্থ কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সোমবার বিকেলে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। তৃণমূল নেতার প্রস্রাব জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে পরিবার সূত্রে খবর। তবে অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তৃণমূল নেতা।

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় যে ভাবে সাড়া দিচ্ছেন তৃণমূল নেতা তাতে খুব বেশিদিন তাঁকে হাসপাতালে রাখার প্রয়োজন হবে না। আগামী কয়েক দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মদন মিত্র। প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। গোটা রাজ্যে তৃণমূল খারাপ ফল করলেও, কামারহাটি কেন্দ্র রক্ষা করতে পেরেছেন মদন মিত্র। ওই কেন্দ্রে জয়ী হয়েছেন তিনি। উল্লেখ্য, ২০০৬ সালে বিষ্ণুপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিলেন মদন মিত্র। ২০১১ সালে কামারহাটি থেকে লড়েন। ২০১৬ সালের নির্বাচনে কামারহাটি থেকে প্রার্থী হলেও পরাজিত হন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে কামারহাটি থেকে লড়ে জয়ী হন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও কামারহাটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল নেতা। এই নির্বাচনেও জয়ী হন তিনি।

গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় কামারহাটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়। ওই দিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে বাক বিতণ্ডার জেরে সংবাদ শিরোনামে উঠে আসেন মদন মিত্র। কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ৭৩ নম্বর বুথ পরিদর্শনে গেলে মদন মিত্রর কাছে পরিচয়পত্র দেখতে চান কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ জবাবে মদন মিত্র জানান, তাঁর আইডি কার্ড গাড়িতে রয়েছে। তৎক্ষণাৎ তা দেখাতে না পারায় তর্কাতর্কির সূচনা হয়৷ অভিযোগ, মদন মিত্রও পাল্টা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পরিচয়পত্র দেখতে চান৷ সেই সঙ্গে অভিযোগ, যখন তৃণমূল প্রার্থীর নিরাপত্তারক্ষী মদন মিত্রের সঙ্গে বুথে ঢুকতে চান তখন বাধা দেওয়া হয় তাঁদেরকেও।

Post Views: 51

Continue Reading

Previous: মাঠের মাঝে মধ্যমা দেখিয়ে নিশানা! কঠিন শাস্তি দিল বিসিসিআই
Next: পাঞ্জাব ম্যাচ ড্র করেও আশাবাদী লাল হলুদ কোচ

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

বদলের হাওয়া টালিগঞ্জেও! টলিপাড়ার দায়িত্বে নতুন চার

Online Desk মে 14, 2026
rathindranath-bjp.jpg

উত্তরবঙ্গের সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা রথীন্দ্রনাথ বসুকে স্পিকার পদের জন্য মনোনীত করল বিজেপি

Online Desk মে 14, 2026
mamata-lawyer.jpg

ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানিতে হাইকোর্টে সওয়াল আইনজীবী মমতার

Online Desk মে 14, 2026

You may have missed

vd-satheesan.jpg

কেরলের মুখ্যমন্ত্রী ঘোষণা কংগ্রেসের, রাজ্যের প্রশাসনিক প্রধান হতে চলেছেন ভিডি সতীশন

Online Desk মে 14, 2026
FotoJet.jpg

বদলের হাওয়া টালিগঞ্জেও! টলিপাড়ার দায়িত্বে নতুন চার

Online Desk মে 14, 2026
rathindranath-bjp.jpg

উত্তরবঙ্গের সঙ্ঘ ঘনিষ্ঠ নেতা রথীন্দ্রনাথ বসুকে স্পিকার পদের জন্য মনোনীত করল বিজেপি

Online Desk মে 14, 2026
mamata-lawyer.jpg

ভোট-পরবর্তী হিংসা মামলার শুনানিতে হাইকোর্টে সওয়াল আইনজীবী মমতার

Online Desk মে 14, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.