Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পাঞ্জাব ম্যাচ ড্র করেও আশাবাদী লাল হলুদ কোচ

পাঞ্জাব ম্যাচ ড্র করেও আশাবাদী লাল হলুদ কোচ

Online Desk মে 12, 2026
East-Bengal-vs-Punjab.jpg

স্পোর্টস রিপোর্টার : পরপর দুটো ম্যাচে জয়ের পর ফের ড্র করল ইস্টবেঙ্গল। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচটা গোলশূন্য ড্র করল লাল হলুদ। পুরো ম্যাচে ইস্টবেঙ্গল বলার মতো আক্রমণ করতে পারেনি। কয়েকটা পজ়িটিভ মুভ দলের ভরসা।যদি ডার্বি জেতে ইস্টবেঙ্গল তাহলে মোহনবাগানের থেকে ৪ পয়েন্টের লিড পাবে। এরপর শেষ ম্যাচ জিতলে ২৮ পয়েন্টে পৌঁছে যাবে। সেই পরিস্থিতিতে মোহনবাগানের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া কঠিন হয়ে যাবে। যদিও ম্যাচের শেষে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর বক্তব্য, ‘পাঞ্জাব ম্যাচটা জিতে থাকলে ডার্বির আগে প্রতিপক্ষ মোহনবাগানকে আর একটু বেশি চাপে রাখা যেত। আমরাও ডার্বির আগে সুবিধাজনক অবস্থায় থাকতাম লিগ টেবিলে পয়েন্টের দিক থেকে ও মানসিকভাবেও। এখনও চ্যাম্পিয়ন হওয়ার অঙ্কটা খুব কঠিন নয়। ডার্বি জিতলে সেটা সম্ভব ভালভাবেই। আর সেই লক্ষ্যেই ফুটবলাররা ডার্বিতে সেরা দিতে মাঠে নামবে। আইএসএলের শুরুতেই বলেছিলাম ধাপে ধাপে লক্ষ্যপূরণের দিকে এগোব। সেটাই করেছি। প্রথম লক্ষ্য ছিল লিগ টেবিলের ওপরের ৬য়ে থাকা। তারপর চ্যাম্পিয়ন হওয়ার দিকে পা বাড়ানো। নইলে অন্তত লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করা মোহনবাগানের পিছনে থেকে। কারণ আমাদের জানাই ছিল, অন্য কেউ চ্যাম্পিয়ন হলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-তে খেলার সুযোগ আমরা পাব না দ্বিতীয় হলেও। কিন্তু মোহনবাগান খেতাব জিতলে রানার্স হলেও ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার টু-তে খেলবে। সেই লক্ষ্যপূরণের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি আমরা, ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে। হাতে রয়েছে শেষ ২ ম্যাচ। আশাবাদী লক্ষ্যপূরণ হবে।’

পাঞ্জাব ম্যাচ না জেতা নিয়ে কোচ অস্কারের বিশ্লেষণ, ‘ প্রতিপক্ষের শক্তি বুঝেই প্রথমার্ধের ৩০ মিনিট সতর্কতার খোলসে মোড়া ফুটবলে জোর দিয়েছিলাম। বলতে পারেন এটা ছিল আমার ট্যাক্টিকাল মুভ, যাতে পাঞ্জাব উইং ব্যবহার করে আমাদের বিপদে ফেলতে না পারে। সেটা সম্ভব হয়েছিল। প্রথমার্ধের শেষ মিনিট থেকে ফুটলারদের বাড়তি আক্রমণ শানানোর স্বাধীনতা দি। তাতেই পাঞ্জাব বেশ কোনঠাসা হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধের খেলার রাশটা পুরো ছিল আমাদের হাতে। প্রচুর গোলের সুযোগ এসেছিল। সেগুলো কাজে লাগালে খেলার ফল অন্যরকম হত। তাছাড়া দুটো বল পোস্ট ও ক্রশপিসে লাগায় গোল আসেনি। বলতে গেলে জেতা ম্যাচটা আমাদের হাতছাড়া হয়েছে। নইলে ডার্বির আগে আমরা আরও ভাল জায়গায় থাকতাম। তবে ডার্বি সবসময় অন্য চরিত্রের ম্যাচ। ফুটবলাররা নিজেরাও সেটা জানে। জেতার জন্য জান দিতে তৈরি ফুটবলাররা। তাই মোহনবাগানের পক্ষে ম্যাচটা সহজ হবে না, এটুকু বলতে পারি।’

ডার্বিতে অবশ্য মিডফিল্ডার শৌভিক চক্রবর্তীকে পাবেন না কোচ অস্কার, পাঞ্জাব ম্যাচে শৌভিক হলুদ কার্ড দেখায়। ইস্টবেঙ্গল কোচ বলেন, ‘ পাঞ্জাব ম্যাচের আগে শৌভিক ও সিবিলে সতর্ক করেছিলাম, যাতে কোনওভাবেই কার্ড না দেখে। দেখলে ডার্বি মিস হবে। খেলার উত্তেজনায় শৌভিক সেটা ভুলে কার্ড দেখে। ডার্বিতে খেলতে পারবে না বলে সাজঘরে ভীষণ ভাবে মুষড়ে পড়েছে। সিবিলে কার্ড না দেখায় ডার্বিতে ও আছে।’

অস্কার জানালেন, পাঞ্জাব ম্যাচ শুরুর ঠিক আগে গা ঘামানোর সময় সল ক্রেসপো চোট পান। পেশিতে টান ধরায় বসে যান। তাতে শেষমুহূর্তে টিম লিস্টে বদল আনতে হয়। অস্কারের মতে, সলের চোটের কারণে তাঁর পরিকল্পনায় বেশ কিছু বদলও আনতে হয়। সল ঠিক থাকলে এই ম্যাচে, বিশেষ করে দ্বিতীয়ার্ধে সলের উপস্থিতি ম্যাচের রং আরও বদলে দিত ইস্টবেঙ্গলের পক্ষে।

Post Views: 89

Continue Reading

Previous: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মদন মিত্র, অবস্থা স্থিতিশীল
Next: ‘কোন পদক্ষেপ নেওয়া হয়নি!’ কয়লা পাচার কান্ডে ইডির ভূমিকা নিয়ে ক্ষুব্দ সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.