Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পার্ক স্ট্রিটে আলোর রোশনাই, রাতের প্রার্থনা সভায় শামিল মমতাও

পার্ক স্ট্রিটে আলোর রোশনাই, রাতের প্রার্থনা সভায় শামিল মমতাও

Online Desk ডিসেম্বর 25, 2025
nnn.jpg

ওঙ্কার ডেস্ক: বছর শেষে শহরে উৎসবের আমেজ। আলোর সারিতে সেজেছে গোটা পার্ক স্ট্রিট চত্বর। বড়দিনের উৎসবে শামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারিতে প্রার্থনায় যোগ দিয়েছেন তিনি।
বুধবার কলকাতার বড়বাজারে ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হলি রোজারিতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা। সেখানে বড়দিনের আগের রাতে বিশেষ প্রার্থনাসভায় যোগ দেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা ও তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
সমাজমাধ্যমে কিছু ছবিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। লেখেন, ‘বড়দিন একতা, শান্তি এবং সহানুভূর্তির বার্তা নিয়ে আসে। যা সকল ভেদাভেদের ঊর্ধ্বে। দয়া, ক্ষমা এবং সহানুভূতির বার্তা আমাদের সকলের সঙ্গে থাকুক এবং আমাদের নতুন বছরে পথ দেখাক।’
বুধবার সন্ধ্যা থেকেই ভিড় বাড়তে শুরু করে পার্ক স্ট্রিট চত্বরে। সময় যত এগিয়েছে, তত বেড়েছে ভিড়। গোটা পার্ক স্ট্রিট চত্বর ছেয়ে রয়েছে পুলিশ। রাস্তায় ট্রাফিক সামলানোর জন্যও মোতায়েন রয়েছেন পর্যাপ্ত পুলিশকর্মী।
পার্ক স্ট্রিট চত্বরে একটি বড় অংশ রাস্তার ধার দিয়ে ব্যারিকেড করে রেখেছে পুলিশ।

Post Views: 204

Continue Reading

Previous: ইনকিলাব মঞ্চ পদত্যাগের দাবি জানিয়েছিল, এবার নিজেই পদত্যাগ করলেন ইউনূসের বিশেষ সহকারী
Next: রাজ্যে ৫০০ কোটির ওয়্যারহাউস, ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ছাড়পত্র মন্ত্রিসভার

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.