Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • রাজ্যে ৫০০ কোটির ওয়্যারহাউস, ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ছাড়পত্র মন্ত্রিসভার

রাজ্যে ৫০০ কোটির ওয়্যারহাউস, ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk ডিসেম্বর 25, 2025
mamata-sized.jpg

ওঙ্কার ডেস্ক: শিল্প ক্ষেত্রে আরও অগ্রগতি হতে চলেছে বাংলার। হুগলির সিঙ্গুরে ৫০০ কোটি টাকার ওয়্যারহাউস প্রকল্পে ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি ১,৬০০ মেগাওয়াট নিউ ক্রিটিক্যাল সুপার পাওয়ার প্লান্ট তৈরিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। মাদার ডেয়ারি ও বাংলার ডেয়ারিকে একীভূত করার সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রিসভা। বুধবার রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ কথা জানান।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার আগে সিঙ্গুরে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সেই আন্দোলনে ভর করে বাংলায় ক্ষমতার মসনদে বসেন তৃণমূল সুপ্রিমো। সেই সময় বামফ্রন্ট সরকার মমতার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল শিল্প বিরোধী বলে। ২০১১ সালে ক্ষমতায় বসার ১৪ বছর পর সেই সিঙ্গুরে ৫০০ কোটি টাকার ওয়্যারহাউস প্রকল্প তৈরিতে ছাড়পত্র দিল মমতার মন্ত্রিসভা। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর চন্দ্রিমা ভট্টাচার্য জানান, নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেজ লিমিটেড ৫০০ কোটি টাকা বিনিয়োগের কথা বলেছিল। ওই সংস্থাকে ৯৯ বছরের জন্য ১১.৩৫ একর জমি বরাদ্দ করা হয়েছে লিজে। অ্যা মাজন এবং ফ্লিপকার্টের ওয়ারহাউস তৈরি হবে ওই জমিতে।

পাশাপাশি হাওড়ার অঙ্কুরহাটিতে জেমস অ্যালন্ড জুয়েলারি পার্ক তৈরিতে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। বিদ্যুতের চাহিদা যোগান দিতে রাজ্যের দু’টি জায়গায় ৮০০ করে দু’টি অর্থাৎ মোট ১,৬০০ মেগাওয়াট নিউ ক্রিটিক্যাল সুপার পাওয়ার প্লান্ট তৈরি করা হবে।

Continue Reading

Previous: পার্ক স্ট্রিটে আলোর রোশনাই, রাতের প্রার্থনা সভায় শামিল মমতাও
Next: বিজয় হাজারে ট্রফিতে রান তাড়া করে বাংলার সেরা জয়, টু্নামেন্টের ইতিহাসে নজির গড়ে হারাল বিদর্ভকে

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.