Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিজয় হাজারে ট্রফিতে রান তাড়া করে বাংলার সেরা জয়, টু্নামেন্টের ইতিহাসে নজির গড়ে হারাল বিদর্ভকে

বিজয় হাজারে ট্রফিতে রান তাড়া করে বাংলার সেরা জয়, টু্নামেন্টের ইতিহাসে নজির গড়ে হারাল বিদর্ভকে

Online Desk ডিসেম্বর 25, 2025
Vijoy-Hazare.jpg

স্পোর্টস রপোর্টার : বিজয় হাজারে ট্রফিতে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার নিরিখে যুগ্ম তৃতীয় স্থান দখল করল বাংলা। আজ রাজকোটের সানোসারা ক্রিকেট গ্রাউন্ড ‘এ’-তে ৩৮৩ রানের টার্গেট তাড়া করে বাংলা জয় পেল তিন উইকেটে। ৭ বল বাকি থাকতেই।

টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলা। বিদর্ভ ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান তোলে। ধ্রুব শোরে ১২৫ বলে ১৩৬ ও ওপেনার আমন মোখাড়ে ৯৯ বলে ১১০ রান করেন। মহম্মদ শামি ২টি মেডেন-সহ ১০ ওভারে ৬৫ ও আমির গণি ১০ ওভারে ৮০ রান দিয়ে দুটি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে বাংলা জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ৪৮.৫ ওভারেই। শাহবাজ আহমেদ ছয়ে নেমে ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫৮ বলে সর্বাধিক ৭১ রান করেন। অভিষেক পোড়েল ও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণের ওপেনিং জুটিতে ওঠে ১১.৫ ওভারে ১০৩ রান। পোড়েল ১০টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৫৬ রান করেন। এরপর সুদীপ কুমার ঘরামিকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন অভিমন্যু।

অভিমন্যু ১০টি চারের সাহায্যে ৬৭ বলে ৭১ রান করেন। ঘরামি ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৬৮ রান করেন। অনুষ্টুপ মজুমদার ৩৫ বলে ৩৩, সুমন্ত গুপ্ত ৯ বলে ১২, করণ লাল ১১ বলে ৫ রান করেন। আকাশ দীপ ২টি করে চার ও ছয়ের সাহায্যে ২৪ বলে ৩৮ ও আমির গণি ৫ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। দুটি করে উইকেট নেন যশ ঠাকুর, নচিকেত ভুটে ও পার্থ রেখাড়ে।

বিজয় হাজারে ট্রফিতে সফলভাবে সর্বাধিক রানের টার্গেট তাড়া করার রেকর্ডও ভেঙে গিয়েছে এদিন। আজই ৪১৩ রানের টার্গেট তাড়া করে ঝাড়খণ্ডকে হারিয়েছে কর্ণাটক। ফলে ভেঙে গিয়েছে অন্ধ্রের (৩৮৪) নজির। ২০১২ সালে বেঙ্গালুরুতে গোয়ার বিরুদ্ধে অন্ধ্র জিতেছিল চার উইকেটে। গত বছর আমেদাবাদে মুম্বইয়ের বিরুদ্ধে ৩৮৩ রানের টার্গেট সফলভাবে তাড়া করে জিতেছিল কর্ণাটক, জয় এসেছিল ৭ উইকেটে। এবার বাংলাও ৩৮৩ রানের টার্গেট সফলভাবে তাড়া করল।

বাংলা বিজয় হাজারে ট্রফিতে নিজেদের দলগত দ্বিতীয় সর্বাধিক স্কোরও সুনিশ্চিত করল। ২০২২ সালে রাঁচিতে সার্ভিসেসের বিরুদ্ধে বাংলা প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৪২৬ রান তুলে ম্যাচ জেতে ৪৭ রানে। এদিন বাংলা বিজয় হাজারে ট্রফিতে রান তাড়া করতে নেমে নিজেদের সর্বাধিক রানের নজিরও গড়ে ফেলল। এতদিন অবধি ২০১০ সালে বিজয় হাজারে ট্রফির ফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে ৩৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলার ৮ উইকেটে ৩৫০ রানই ছিল সর্বাধিক স্কোর। এদিনের ম্যাচের সেরা শাহবাজ আহমেদ।

Post Views: 188

Continue Reading

Previous: রাজ্যে ৫০০ কোটির ওয়্যারহাউস, ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে ছাড়পত্র মন্ত্রিসভার
Next: ফুরিয়ে যাননি, ঘরোয়া ক্রিকেটেও প্রমাণ করলেন রো কো

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.