Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ফুরিয়ে যাননি, ঘরোয়া ক্রিকেটেও প্রমাণ করলেন রো কো

ফুরিয়ে যাননি, ঘরোয়া ক্রিকেটেও প্রমাণ করলেন রো কো

Online Desk ডিসেম্বর 25, 2025
Vijoy.jpg

স্পোর্টস রিপোর্টার : তাঁরা প্রমাণ করলেন, তাঁদের আর প্রমাণ করার কিছু নেই। বিরাট কোহলি ও রোহিত শর্মা। দু’জনেই ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে। দু’জনেরই ব্যাটে ঝলমলে সেঞ্চুরি। দিল্লির হয়ে অন্ধ্র প্রদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ দেড় দশক পর আজ বিজয় হাজারে ট্রফিতে প্রত্যাবর্তন হয়েছে কোহলির। অন্যদিকে, রোহিত শর্মা ঘরোয়া ক্রিকেটে নামলেন ৭ বছর পর। সিকিমের বিরুদ্ধে ৬২ বলে রোহিত শর্মা সেঞ্চুরি করেন, অন্যদিকে বিরাট কোহলি সেঞ্চুরি করতে নিলেন ৮৫ বল।

তবে সবকিছুই ছাপিয়ে গেল বিরাট কোহলির রেকর্ড। কিংবদন্তি শচীন তেন্ডুলকরকে ছাড়িয়ে গেলেন বিরাট। লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ১৬ হাজার রানের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। লিস্ট-এ ক্রিকেটে (ওয়ানডে) কোহলির ১৬ হাজার রান করতে লাগল ৩৩০ ইনিংস, শচীনের লেগেছিল ৩৯১ ইনিংস। মাইলফলক স্পর্শ করতে মাত্র ১ রানই দরকার ছিল বিরাটের। তবে মাত্র ১ করে অভিজাত ক্লাবে ঢুকে থেমে থাকেননি। বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্র প্রদেশের বিপক্ষে দিল্লির হয়ে মাঠে নেমে করেছেন ১০১ বলে ১৩১ রান। তাঁর দুর্দান্ত এই ইনিংসে ভর করে অন্ধ্র প্রদেশের বিপক্ষে ম্যাচটা ৪ উইকেটে জিতেছে দিল্লি। শুধু ১৬ হাজারেই নয়, এর আগে পুরুষদের লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম ১০ হাজার, ১১ হাজার, ১২ হাজার, ১৩ হাজার, ১৪ হাজার, ১৫ হাজার রানেরও রেকর্ডও কোহলিরই। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজার রান করা বাকি সাতজন হলেন কুমার সাঙ্গাকারা, ভিভ রিচার্ডস, রিকি পন্টিং, গর্ডন গ্রিনিজ, গ্রাহাম গুচ, সনৎ জয়সূর্য ও গ্রায়েম হিক।

অন্যদিকে রোহিত মাত্র ৯৪ বলে খেলেন ১৫৫ রানের ইনিংস। ইনিংসে ১৮টি চার, ৯টি ছক্কা। লিস্ট-এ ক্রিকেটে করেছেন নিজের দ্রুততম সেঞ্চুরি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে করা ৬৩ বলে সেঞ্চুরিকে এদিন ছাড়িয়ে গেছেন রোহিত। বিজয় হাজারে ট্রফিতে সিকিমের বিরুদ্ধে অনায়াসেই জয় পায় মুম্বই। টস জিতে ব্যাট করে সিকিম নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ২৩৬রান। মুম্বই ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।

Post Views: 250

Continue Reading

Previous: বিজয় হাজারে ট্রফিতে রান তাড়া করে বাংলার সেরা জয়, টু্নামেন্টের ইতিহাসে নজির গড়ে হারাল বিদর্ভকে
Next: বিষ্ণু মূর্তি ধ্বংস করা হল থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে, প্রতিক্রিয়া জানাল ভারত

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.