Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘মমতাকে ভোট দিন’, ভবানীপুরে ফটো বুথ বসিয়ে প্রচারের নয়া কৌশল তৃণমূলের

‘মমতাকে ভোট দিন’, ভবানীপুরে ফটো বুথ বসিয়ে প্রচারের নয়া কৌশল তৃণমূলের

Online Desk মার্চ 28, 2026
mamata-photo.jpg

ওঙ্কার ডেস্ক: ভবানীপুরে বিদায়ী মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত কাটআউট। মাঝখানে বেশ কিছুটা ফাঁকা জায়গা। যাতে কেউ দাঁড়িয়ে ছবি তুললে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআউটের সঙ্গে মুখ দেখা যায়। লম্বা সেই কাঠামোয় নির্বাচনী প্রচারের অভিনব বার্তা জোড়াফুল শিবিরের। স্পষ্ট ভাষায় লেখা, ‘মমতাকে ভোট দিন’।
আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের মধ্যে শীর্ষ হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। কারণ এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই এই কেন্দ্রে জয় পেতে মরিয়া উভয় পক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জয় নিশ্চিত করতে আদাজল খেয়ে নেমেছে তৃণমূলের সংগঠন। তার মাঝে নির্বাচনী প্রচারে অভিনব কৌশল নিয়েছে জোড়াফুল শিবির। নয়া প্রচার কৌশলে ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। তৃণমূল কংগ্রেসের ‘জয়হিন্দ বাহিনী’র সভাপতি তথা মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এই কৌশল। তৃণমূল সূত্রের খবর, আগামী কয়েক দিন ভবানীপুর বিধানসভা এলাকার আটটি ওয়ার্ডে ‘ফোটো বুথ’ করা হবে।

উল্লেখ্য সময়ের সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রচারের কৌশলে বদল এনেছে রাজনৈতিক দলগুলি। আগে যেমন নির্বাচনী প্রচার হত জনসংযোগ, দেওয়াল লিখন, পতাকা টাঙানোতে। কিন্তু বর্তমানে সমাজ মাধ্যমগুলিকেও প্রচারের জন্য ব্যবহার করে রাজনৈতিক দলগুলি। ফেসবুক, ইনস্টাগ্রামে স্বাচ্ছন্দ্য নেটিজেনদের কথা ভেবে ফটো বুথ নজর কাড়ছে সবার। তৃণমূল নেতৃত্বের দাবি, তাতে সাড়াও মিলছে।

Post Views: 146

Continue Reading

Previous: দুই সপ্তাহে কমেছে ৪কেজি ওজন, হাসপাতাল থেকে ছবি পোস্ট সাবার! ভয়ানক রোগের শিকার হৃতিক প্রেমিকা
Next: “বন্ধ কর না বে…” পাপারাজ্জিদের দেখে বিরক্তি প্রকাশ সঞ্জয় দত্তের, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.