Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা পুরসভায় আরও চওড়া ফাটল, পদত্যাগের পথে মেয়র পারিষদ

কলকাতা পুরসভায় আরও চওড়া ফাটল, পদত্যাগের পথে মেয়র পারিষদ

Online Desk জুন 2, 2026
1.jpg

ওঙ্কার ডেস্কঃ সিংহাসন চ্যুত হওয়ার পর থেকেই একের পর এক ধাক্কা জোড়াফুল শিবিরে। দুর্নীতি, বিশ্বাসঘাতকতা, গ্রেফতারি, মোহভঙ্গ, সব দিক সামলাতে নাকানি চোবানি খাচ্ছে নেতৃত্ব। এই আবহেই কলকাতা পুরসভাও এবার তৃণমূলের হাতের বাইরে যেতে বসেছে। কারণ, এবার পদত্যাগ করতে চলেছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ। এর আগে কলকাতা পুরসভার দুই বরো চেয়ারম্যান পদত্যাগ করেছিলেন। মঙ্গলবার কলকাতা পুরসভার বোর্ড থেকে পদত্যাগ করতে চলেছেন মেয়র পারিষদ, এমনটাই খবর।
কলকাতা পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ১৭ সম্পত্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে নোটিস যেতেই তৃণমূলের অন্দরে চাপানউতোর বেড়েছে। শোনা গিয়েছিল, দলের উচ্চ নেতৃত্বের চাপের মুখেই ৯ নম্বর বরোর চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাস পদত্যাগ করেছিলেন। কসবার ১০৮ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ ইস্তফাপত্র জমা দিয়েছেন। কলকাতা পুরসভার অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তথা দক্ষিণ কলকাতার কাউন্সিলর অরূপ চক্রবর্তীও ইস্তফা দিয়েছেন।
জানা গিয়েছে, মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে পুর কমিশনার স্মিতা পাণ্ডের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এভাবে প্রশাসনিক টানাপোড়েন চলতে থাকলে বিরোধী পরিচালিত পুরবোর্ড কতদিন স্বাভাবিকভাবে কাজ চালাতে পারবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Post Views: 73

Continue Reading

Previous: ‘তুমি কি পাগল’! নেতানিয়াহুকে ফোনে কেন বললেন প্রেসিডেন্ট ট্রাম্প?
Next: যুক্তরাষ্ট্রে শুটআউট! অভিযুক্ত সহ নিহত ৭

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.