Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

ওঙ্কার ডেস্কঃ চুনোপুটি থেকে রাঘব বোয়াল, ঘাসফুল শিবির ধরাশায়ী হতেই একের পর এক ফ্রেফতারের ঘটনা ঘটছে। এবার গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার পুরনো একটি মামলার সূত্রে তাঁকে গ্রেফতার করে কোচবিহার জেলা পুলিশ। ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে। ভোট-পরবর্তী হিংসার মামলাতেই দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়নকে গ্রেফতার করা হয়েছে।
২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর কোচবিহারে ভোট-পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে উদয়নের বিরুদ্ধে। ভোট-পরবর্তী হিংসা ছাড়াও তাঁর বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি সংক্রান্ত মামলাও রয়েছে। সূত্রের খবর, ফুলবাগান থানায় নিয়ে যাওয়ার পর উদয়ন দাবি করেন, যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেই মামলায় আগাম জামিন নেওয়া রয়েছে তাঁর। পুলিশ অনৈতিক ভাবে তাঁকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন প্রাক্তন মন্ত্রী।
ভোট ফলাফলের পর থেকে কলকাতাতেই থাকছিলেন উদয়ন গুহ। বিগত কিছুদিন ধরে প্রকাশ্যেও দেখা যায়নি তাঁকে। উদয়নের গ্রেফতারি প্রসঙ্গে দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় বলেন, “ওঁর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। আমাদের কর্মী রতন বর্মণের খুনের মামলা থেকে শুরু করে বীজ মামলা, আবাস যোজনায় কাটমানি নেওয়া থেকে থেকে শুরু করে আরও অনেক মামলা রয়েছে উদয়নের বিরুদ্ধে। ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল। সেখানেও তাঁর নাম প্রথম সারিতে ছিল।”
২০১৫ সালে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন উদয়ন। তাঁর পিতা কমল গুহ রাজ্যের বাম সরকারের মন্ত্রী ছিলেন। ২০২১ সালের বিধানসভা ভোটে রাজ্যের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের কাছে হেরে যান তিনি। পরে নিশীথ বিধায়কপদ ছেড়ে দিলে উপনির্বাচনে ওই কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হন উদয়ন। তারপর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী হিসাবে যোগ দেন। তারপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১৭ হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান উদয়ন গুহ।

Continue Reading

Previous: মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?
Next: পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

সম্পর্কিত গল্প

saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.