Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

ওঙ্কার ডেস্কঃ শহিদ দিবসের সভাকে কেন্দ্র করে আদালত অবমাননার গুরুতর অভিযোগ। ক্যাথিড্রাল রোডে সভা চলাকালীন নির্দেশ না মেনে রাস্তার দু’পাশেই ব্যাপক ভিড় জমান কালীঘাট তৃণমূলের কর্মী-সমর্থকরা। এর ফলে পুরো রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। হাইকোর্টের দেওয়া শর্ত লঙ্ঘনের অভিযোগে এবার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ। হেস্টিংস থানার এক সাব-ইনস্পেক্টরের লিখিত অভিযোগের ভিত্তিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত শুরু করে ইতোমধ্যে অভিযুক্তদের শনাক্ত করার কাজও শুরু হয়েছে। প্রয়োজনে দলটির কার্যালয়ে পুলিশ নোটিশ পাঠাতে পারে বলেও জানা গিয়েছে।
২১ জুলাইয়ের সমাবেশ উপলক্ষ্যে ক্যাথিড্রাল রোড ব্যবহারে অনুমতি দেওয়ার সময় কলকাতা হাইকোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছিল যে, রাস্তার কেবল একপাশে সভা করা যাবে। অন্য পাশটি সর্বসাধারণের যানবাহন চলাচলের জন্য পুরোপুরি খোলা রাখতে হবে। আয়োজকদের আহ্বানে আসা কর্মী-সমর্থকরা রাস্তার পূর্ব অংশের পাশাপাশি পশ্চিম অংশেও জমায়েত হতে থাকেন। ফলে পুরো রাস্তাটি একপ্রকার স্তব্ধ হয়ে যায়।
পুলিশের দাবি, আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও জেনেশুনে তা অমান্য করা হয়েছে, যা সরাসরি আদালত অবমাননার সামিল। অন্যদিকে, এই সভার ঠিক আগের রাতে আরেকটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে আলাদা একটি মামলা দায়ের করেছে হেস্টিংস থানার পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ২০ জুলাই রাত দশটা নাগাদ প্রায় ১০ থেকে ১৫ জন যুবক মোটরসাইকেলে করে সভাস্থল অর্থাৎ ক্যাথিড্রাল রোডের কাছে হাজির হয়। তারা চিৎকার করে স্লোগান দিতে দিতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সভার জন্য টাঙানো একটি ব্যানার ছিঁড়ে ফেলে হামলা চালায়।

Post Views: 17

Continue Reading

Previous: ১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ
Next: ‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.