Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

ওঙ্কার ডেস্ক: ট্রাম্প প্রশাসন ও মধ্যপ্রাচ্যের দেশগুলিকে হুঁশিয়ারি দিল ইরান। তেহরান যদি তেল বিক্রি করতে না পারে তাহলে অন্য কেউ বিশ্ববাজারে তেল বিক্রি করতে পারবে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি যুদ্ধের আগের অবস্থায় ফিরে যেতে দেবে না ইরান। মার্কিন বাহিনী সরে গেলে এই অঞ্চলে শান্তি ফিরবে বলে মত ইরানের স্পিকারের।

সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কেউ-ই তেল বিক্রি করতে পারবে না। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনও অবকাঠামো নিরাপদ থাকবে না। আর এই প্রণালীর নিরাপত্তা নির্ভর করছে মার্কিন বাহিনীর অনুপস্থিতির ওপর। আমরা বারবার বলেছি, হরমুজ প্রণালীর পরিস্থিতি আর যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না।’ হরমুজ প্রণালীতে ইরান কোনও জাহাজে গুলি চালালে মার্কিন বাহিনী প্রতিবারই একটি করে সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে, সম্প্রতি এমন হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন ‘ট্রুথ সোশ্যাল’ এ এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘এখন থেকে, যখনই ইরান হরমুজ প্রণালীতে কোনও জাহাজে হামলা করবে—তা ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন কিংবা অন্য কোনো মাধ্যমেই হোক না কেন—ওয়াশিংটন একটি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে ধ্বংস করবে। এর মধ্যে তেহরানের ভেতরে অবস্থিত ঘাঁটিগুলোও থাকবে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা ইরানের বিরুদ্ধে টানা দ্বাদশ রাতে হামলা চালিয়েছে। দুই পক্ষই এখন বেসামরিক কাঠামোকে লক্ষ্যবস্তু করছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের তরফে জানানো হয়েছে, এই হামলার লক্ষ্য ‘আঞ্চলিক জলসীমায় চলাচলকারী জাহাজে ইরানের হামলার ক্ষমতা আরও কমিয়ে আনা।’ প্রসঙ্গত, বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বর্তমানে বন্ধ রয়েছে। তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। এই যুদ্ধ বিশ্বজুড়ে আরও অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি করছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তাঁর দেশ ‘চোখের বদলে চোখ’ নীতিতে প্রতিরক্ষা কৌশল গ্রহণ করবে।

Post Views: 24

Continue Reading

Previous: একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের
Next: সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.