Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি ফেরাল হাইকোর্ট, বাতিল প্রাক্তন বিচারপতি অভিজিতের রায়

প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি ফেরাল হাইকোর্ট, বাতিল প্রাক্তন বিচারপতি অভিজিতের রায়

Online Desk ডিসেম্বর 3, 2025
Primary-HC.jpg

ওঙ্কার ডেস্ক: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলার বিচারে প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ বাতিল করে ৩২ হাজার চাকরি বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্র এদিন এই রায় দেন।

বুধবার প্রাথমিকে চাকরি বহাল সংক্রান্ত মামলার রায় দিতে গিয়ে আদালত পর্যবেক্ষণে জানায়, এভাবে ৯ বছর পর একসঙ্গে এত শিক্ষকের চাকরি কেড়ে নিলে খারাপ প্রভাব পড়বে। শুধু তাই নয় শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে আসতে পারে বলে মত আদালতের। উল্লেখ্য, গত ১২ নভেম্বর শেষ হয়েছিল শুনানি পর্ব। প্রায় তিন সপ্তাহ পরে রায় ঘোষণা করা হল। হাইকোর্টের এই রায়ে স্বস্তিতে প্রাথমিক শিক্ষকরা। এদিন আদালত জানিয়েছে, চাকরি বহাল করা হলেও নিয়োগ দুর্নীতির তদন্ত চলবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে সেই অনুসন্ধান প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন বিচারপতি। হাইকোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে চাকরি ফিরে পাওয়া শিক্ষকরা।

প্রসঙ্গত, ২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রায় ৪২৫০০ শিক্ষক নিয়োগ হয়েছিল। ২০১৬ সালের সেই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ওঠে। ২০২৩ সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দেন। বুধবার কলকাতা হাইকোর্টের চাকরি বহাল রাখার নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আজকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ কে অভিনন্দন জানাই। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল হয়েছে। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল। শিক্ষকদেরও সতত শুভেচ্ছা। সত্যের জয় হল।’

Post Views: 113

Continue Reading

Previous: ভারতের সংবাদপত্রে পুতিনকে নিন্দা জানিয়ে যৌথ নিবন্ধ জার্মান, ফ্রান্স, ব্রিটিশ দূতের, ক্ষুব্ধ নয়াদিল্লি
Next: শীতে দূষণে বাড়ছে শ্বাসকষ্ট, চার মহানগরের হাসপাতাল ভরে যাচ্ছে রোগীতে

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.