Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারতের সংবাদপত্রে পুতিনকে নিন্দা জানিয়ে যৌথ নিবন্ধ জার্মান, ফ্রান্স, ব্রিটিশ দূতের, ক্ষুব্ধ নয়াদিল্লি

ভারতের সংবাদপত্রে পুতিনকে নিন্দা জানিয়ে যৌথ নিবন্ধ জার্মান, ফ্রান্স, ব্রিটিশ দূতের, ক্ষুব্ধ নয়াদিল্লি

Online Desk ডিসেম্বর 3, 2025
Envoy.jpg

ওঙ্কার ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের আগে অপ্রীতিকর ঘটনায় ক্ষুব্ধ নয়াদিল্লির কর্তারা। ভারতের একটি ইংরেজি সংবাদ মাধ্যমে রাশিয়ার প্রেসিডেন্টকে নিন্দা জানিয়ে যৌথভাবে নিবন্ধ লিখেছেন জার্মান, ফ্রান্স, ব্রিটিশ দূতেরা। যা কূটনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।

তিন দেশের রাষ্ট্রদূতেরা সোমবার যৌথ নিবন্ধ লিখে রুশ প্রেসিডেন্টের নিন্দা জানিয়েছেন। তাঁরা লিখেছেন, ভ্লাদিমির পুতিন একজন নির্দয় ব্যক্তি। ইউক্রেনের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়ে শত শত মানুষকে হত্যা করেছেন তিনি। ‌এই তিন রাষ্ট্রদূত হলেন, জার্মানির ফিলিপ একারম্যান, ব্রিটেনের লিন্ডি ক্যামেরন এবং ফ্রান্সের থিয়েরি মাথাউ।‌ সূত্রের খবর, পুতিনকে নিয়ে তিন জনের লেখা এই নিবন্ধ পড়ে ক্ষুব্ধ নয়াদিল্লির কর্তারা। ‌উল্লেখ্য, বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভারত সফরে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিলে যৌথ ভাবে তিনি ২৩ তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন। দুই রাষ্ট্রনেতার বৈঠক হওয়ার কথাও রয়েছে। সেই আবহে রুশ প্রেসিডেন্টকে সমালোচনা করে লেখা এই নিবন্ধ নয়াদিল্লির কর্তাদের বিরক্তি বাড়িয়েছে।

প্রসঙ্গত, রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহু পুরনো। স্বাধীনতার আগে থেকে মস্কোর সঙ্গে মৈত্রীর সম্পর্ক নয়াদিল্লির। ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়ার পরেও সেই সমীকরণে বদল আসেনি। এমনকি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে নয়াদিল্লির পণ্যে ওয়াশিংটন বাড়তি শুল্ক চাপালেও মস্কোর কাছ থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। পর্যবেক্ষকদের মতে, তিন গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতদের যৌথ নিবন্ধ আসলে ভারতকে বার্তা দেওয়ার উদ্দেশে। নিবন্ধ লিখে বলার চেষ্টা হয়েছে ভারত এমন এক ব্যক্তিকে স্বাগত জানাতে চলেছে, যার হাতে ইউক্রেনের শত শত মানুষের রক্ত লেগে আছে। ‌

Post Views: 87

Continue Reading

Previous: ছয় দিয়ে শুরু কোহেলির, রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে অল্প রানে আউট রহিত
Next: প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি ফেরাল হাইকোর্ট, বাতিল প্রাক্তন বিচারপতি অভিজিতের রায়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.