Skip to content
জুলাই 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজারহাটে ভাড়া বাড়িতে বিস্ফোরণ; বোমা মজুত করে রাখা ছিল বলে অনুমান

রাজারহাটে ভাড়া বাড়িতে বিস্ফোরণ; বোমা মজুত করে রাখা ছিল বলে অনুমান

Online Desk জুলাই 18, 2026
blast.png

ওঙ্কার ডেস্ক: রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে রহস্যজনক বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে সুপারি বাগান এলাকার ওই বাড়িতে আচমকাই বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের অভিঘাতে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনায় গুরুতর আহত হন এক ব্যক্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বিস্ফোরণের নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে এক দালালের মাধ্যমে দুই ব্যক্তি বাড়ির একটি ঘর ভাড়া নেন। তাঁরা বাড়ির মালিককে জানিয়েছিলেন যে শুধুমাত্র রাতে এসে ওই ঘরে থাকবেন। ফলে তাঁদের গতিবিধি নিয়ে প্রথমদিকে বিশেষ কোনও সন্দেহ তৈরি হয়নি। তবে ঘটনার দিন রাতে বাড়ির অন্যান্য বাসিন্দারা লক্ষ্য করেন, ওই দুই ব্যক্তির মধ্যে একজন একটি সাদা ব্যাগ হাতে নিয়ে ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পরে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। তার মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রবল শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দরজা-জানালা উড়ে যায়, দেওয়ালের একাংশ ভেঙে পড়ে এবং আশপাশের ঘরেও ক্ষয়ক্ষতি হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে এবং ফরেনসিক বিশেষজ্ঞদেরও খবর দেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা বিস্ফোরণের কারণেই এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ এবং সুতলি বোমার অংশ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা মনে করছেন, ওই ঘরে আগে থেকেই বিস্ফোরক মজুত ছিল, নাকি বাইরে থেকে ব্যাগে করে এনে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Post Views: 15

Continue Reading

Previous: মমতাকে হুঁশিয়ারি কল্যাণের; ‘দলে নিলে থাকব না’ জানিয়ে দিলেন
Next: ২১ জুলাই উদযাপনে এগিয়ে আরও এক দল; তৃণমূলের হাত ছেড়ে এবার শহিদ দিবস পালনে কাকলিরা

সম্পর্কিত গল্প

messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026
kolkata-l.png

পেনাল্টিতে জেসিনের গোলে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

Online Desk জুলাই 18, 2026
messi.png

কাতারের জয় ভুলে ফের কাপ চান মেসি, সমীহ করছে স্পেনও

Online Desk জুলাই 18, 2026

You may have missed

messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026
kolkata-l.png

পেনাল্টিতে জেসিনের গোলে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

Online Desk জুলাই 18, 2026
crickert.png

সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেট; শোকপ্রকাশ সচিন তেন্ডুলকারের

Online Desk জুলাই 18, 2026
messi.png

কাতারের জয় ভুলে ফের কাপ চান মেসি, সমীহ করছে স্পেনও

Online Desk জুলাই 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.