Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ইনস্টাগ্রাম হ্যাক! অভিযোগ দায়ের সাইবার ক্রাইম থানায়

‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ইনস্টাগ্রাম হ্যাক! অভিযোগ দায়ের সাইবার ক্রাইম থানায়

Online Desk ফেব্রুয়ারি 26, 2026
mamata-dd.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের অভাব অভিযোগ জানতে সরাসরি মুখ্যমন্ত্রী পরিষেবা শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে ওই হেল্পলাইনে অভিযোগ জানিয়ে সমাধান পেয়েছেন। সমাজ মাধ্যম ইনস্টাগ্রামেও ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নামে পেজ খোলা হয়েছিল। অভিযোগ, সেই অফিসিয়াল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। শুধু তাই নয় ওই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জায়গায় ৪৭টি মেসেজও পাঠিয়েছে হ্যাকাররা।

ইনস্টাগ্রামে সরাসরি মুখ্যমন্ত্রী পেজটি দেখভাল করে একটি সংস্থা। মঙ্গলবার সেই সংস্থার তরফে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, ৪৭টি মেসেজ পাঠানোর পাশাপাশি ইনস্টাগ্রামে দুটি স্টোরিও আপলোড করেছে হ্যাকাররা। গভীর রাতে ওই পেজটি হ্যাক করা হয়। রাত ২টো ৬ মিনিট থেকে ২টা ১৯ মিনিটের মধ্যে একাধিক মেসেজ পাঠানো হয়েছে। এখানেই ক্ষান্ত হয়নি অভিযুক্তরা। পরে সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ২২ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় আরও একাধিক মেসেজ পাঠায় তারা। হ্যাকাররা যাদেরকে মেসেজ পাঠিয়েছে সেই তালিকায় রয়েছে ‘এগিয়ে বাংলা’, ‘কলকাতা পুলিশ’ এবং ‘ওয়েস্ট বেঙ্গল পুলিশ’।

তিনটি অনুমোদিত ডিভাইস দিয়ে এই পেজটি পরিচালনা করা যায় বলে অভিযোগকারী সংস্থার দাবি। হ্যাক হওয়ার পর তড়িঘড়ি অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করা হয়। ইলেকট্রনিক রেকর্ড, স্ক্রিনশট ও টাইম স্ট্যাম্প ইত্যাদি সংরক্ষণ করা হয় তদন্তের স্বার্থে। কারা এই কাণ্ড করল তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Views: 181

Continue Reading

Previous: তারেকের বাংলাদেশেও আক্রান্ত সংখ্যালঘু; দিবালোকে চলল হামলা
Next: নাবালিকাকে শ্লীলতাহানি! কর্নাটকে স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে দায়ের অভিযোগ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.