Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নাবালিকাকে শ্লীলতাহানি! কর্নাটকে স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে দায়ের অভিযোগ

নাবালিকাকে শ্লীলতাহানি! কর্নাটকে স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে দায়ের অভিযোগ

Online Desk ফেব্রুয়ারি 26, 2026
karna.jpg

ওঙ্কার ডেস্ক: এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কর্নাটকের যাদগির জেলায়। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্ট অনুসারে, অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরুর নাম মল্লিকার্জুন মুত্যে। ঘটনাটি গত ১৯ ফেব্রুয়ারি মহল রোজা গ্রামে ঘটে বলে জানা গেছে। মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা ওই নাবালিকা মেয়েটি তার পরিবারের সঙ্গে মঠ পরিদর্শনে আসার পর এই ঘটনা ঘটেছিল। অভিযোগ, তার পরিজনদের উপস্থিতিতে নাবালিকা মেয়েটিকে চুম্বন করেছিলেন মল্লিকার্জুন মুত্য। ঘটনার ভিডিও পরে সমাজ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে কর্নাটকের রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। কমিশনের চেয়ারম্যান শশীধর কোসাম্বের নির্দেশ অনুসারে, গোগি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। শাহাপুর তালুকের শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক অভিযোগটি দায়ের করেছেন। পুলিশ পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করেছে।

অভিযোগ দায়ের হওয়ার পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত। গভীর রাতে মঠ ছেড়ে তেলেঙ্গানা চলে গেছেন বলে জানা গিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে তাঁকে বলা হয়েছে। সে কারণে একটি নোটিসও পাঠানো হয়েছে। হাজিরা না দিলে তাকে গ্রেফতার করার জন্য একটি দল গঠন করা হতে পারে। কে এই মল্লিকার্জুন মুত্য? রিপোর্ট অনুসারে স্বঘোষিত এই ধর্মগুরুর বয়স ২৬-২৭ বছর। সাম্প্রতিক কালে ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ফেসবুকের মতো সমাজ মাধ্যমগুলির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন।

Post Views: 182

Continue Reading

Previous: ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ইনস্টাগ্রাম হ্যাক! অভিযোগ দায়ের সাইবার ক্রাইম থানায়
Next: জিম্বাবোয়ে ম্যাচে বাদ পড়বেন অভিষেক শর্মা?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.