Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ১৩ বছর পর জেলের বাইরে আসতে চলেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন, ফিরে দেখা তাঁর মামলা-নামা

১৩ বছর পর জেলের বাইরে আসতে চলেছেন সারদা কর্তা সুদীপ্ত সেন, ফিরে দেখা তাঁর মামলা-নামা

Online Desk এপ্রিল 9, 2026
sudipta-sen.jpg

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ ১৩ বছর তিনি রয়েছেন সংশোধনাগারে। অবশেষে আদালতের রায়ে কারামুক্তি হতে চলেছে সারদা কর্তা সুদীপ্ত সেনের। সবকিছু ঠিক থাকলে শুক্রবার তিনি খোলা আকাশের মুখ দেখবেন। ওই দিনই প্রেসিডেন্সি জেলের লোহার গেট তাঁর জন্য খুলে যাবে।

চিট ফান্ড সারদা মামলায় ২০১৩ সালে গ্রেফতার হন সুদীপ্ত সেন। জম্মুকাশ্মীরের সোনমার্গ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সেই গ্রেফতারির পর কেটে গিয়েছে ১২ বছর ১১ মাস ১৫ দিন। বুধবার হাইকোর্টে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। তবে মুক্তি মিললেও বেশ কিছু শর্ত দিয়েছে আদালত তাঁকে। যার মধ্যে রয়েছে, কোনওভাবেই তিনি অনিবন্ধিত সংস্থার হয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলতে পারবেন না। এ ছাড়া বলা হয়েছে, কোনও ধরনের চিটফান্ড ব্যবসার সঙ্গে তিনি যুক্ত হতে পারবেন না। আগামী দিনে এই ধরণের সংস্থার সঙ্গে যুক্ত হলে তাঁর জামিন তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে আদালত। সুদীপ্ত সেনকে তাঁর পাসপোর্ট আদালতের কাছে জমা রাখতে হবে। আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে পারবেন না।

২০১৩ সালে সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ার পর তাঁকে জেরা করেছে রাজ্য পুলিশ এবং পরবর্তীতে সিবিআই ও ইডি। সারদা কেসে রাজ্যজুড়ে সুদীপ্ত সেনের বিরুদ্ধে ৩৮৯টি মামলা দায়ের হয়েছিল। এই মামলাগুলির মধ্যে ৭৬টির তদন্তভার ছিল সিবিআই-এর হাতে। দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকাবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। জেলের ভেতরেই চিকিৎসা দেওয়া হচ্ছিল তাঁকে। ২০১৩ সালে সারদা চিটফান্ড কাণ্ড প্রকাশ্যে আসে। সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। কয়েক হাজার মানুষ অর্থ খুইয়ে পথে বসেছিলেন।

Post Views: 130

Continue Reading

Previous: বৈকুন্ঠপুর জঙ্গলে উদ্ধার ১২ ফুটের কিং কোবরা
Next: পাঁচ দিনের উত্থানের ফের নিম্নমুখী শেয়ারবাজার; ১.২০% নামল সেনসেক্স

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.