Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘আমার থেকে খারাপ কোনও পুলিশমন্ত্রী হবে না’, পাথর ছোঁড়ার ঘটনায় পার্ক সার্কাসে দাঁড়িয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

‘আমার থেকে খারাপ কোনও পুলিশমন্ত্রী হবে না’, পাথর ছোঁড়ার ঘটনায় পার্ক সার্কাসে দাঁড়িয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

Online Desk মে 18, 2026
suvendu-cm.jpg

ওঙ্কার ডেস্ক: বেআইনি নির্মাণ ভাঙতে পার্ক সার্কাসে বুলডোজার চালিয়েছিল প্রশাসন। তার প্রতিবাদে রবিবার একদল মানুষ পার্ক সার্কাসে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। যে জমায়েত থেকে পুলিশকে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে। বেশ কয়েক জন পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান জখম হন। সোমবার সেই পার্ক সার্কাসে দাঁড়িয়ে অভিযুক্তদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনে এমন ঘটনা ঘটলে তাঁর থেকে খারাপ কেউ হবে না বলে জানান শুভেন্দু অধিকারী।

সোমবার পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। এর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, শাসক-বিরোধী নির্বিশেষে, ধর্ম বাছবিচার না করে পুলিশকে পদক্ষেপ করতে হবে। তাঁর কথায়, ‘অ্যাকশন নিতে গেলে যেন পাঁচ বার না ভাবতে হয় পুলিশকে।’ অভিযুক্তদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারাও কান খুলে শুনে নিন, এটাই শেষ ঘটনা। এর পর এমন ঘটনা ঘটতে দেব না। এর পর এমন ঘটনা ঘটলে, আমার থেকে খারাপ কোনও পুলিশমন্ত্রী হবে না।’ শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘যে কোনও রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন পুলিশকে জানিয়ে কর্মসূচি করতে পারে। কিন্তু মানুষ জড়ো করে ধর্মীয় স্লোগান দেওয়া, পাথর ছোড়া চলবে না। শ্রীনগরে পুলিশকে পাথর ছোড়া বন্ধ হয়েছে, আমার মনে হয় পশ্চিমবঙ্গ তথা কলকাতাতেও এ বার বন্ধ হওয়া দরকার।’

রবিবার পুলিশ যে ভাবে ওই অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন সে কারণে পুলিশকে প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, যে পুলিশকর্মীরা জখম হয়েছেন, তাঁদের খোঁজখবর নিতে তিনি পার্ক সার্কাসে এসেছেন। মুখ্যমন্ত্রী বলেন, ‘ওঁদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। কতটা জখম হয়েছেন দেখলাম। আমাদের পুরো বাহিনী যে ভাবে আইনশৃঙ্খলা রক্ষা করেছে, বড় অঘটন ঘটতে দেয়নি, মানুষজনকে বাঁচিয়েছে, তাদেরও আমি সাপোর্ট দিতে এসেছিলাম।’

Post Views: 89

Continue Reading

Previous: অবশেষে ইডি দফতরে হাজিরা সোনা পাপ্পুর; কোন অপরাধে জড়িত নয়, জানালেন তিনি
Next: মালদাহে পুলিশি অভিযানে উদ্ধার চোরাই বাইক, মাদক ও কোটি কোটি টাকা; গ্রেফতার ৫

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.