Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026
1000366826.jpg

ওঙ্কার ডেস্ক: রাখিবন্ধন উৎসবের মঞ্চ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেশভাগের দাবি এবং ‘আজাদি’ স্লোগান নিয়েও কড়া বার্তা দিলেন তিনি।শুক্রবার ভবানীপুর বিধানসভা এলাকায় রাখিবন্ধন উৎসবে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই দেশপ্রেম এবং জাতীয়তাবাদের প্রসঙ্গ তোলেন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের হস্টেল চত্বরে থাকা ‘রেড স্যালুট কিষানজি’ লেখাকে কেন্দ্র করে প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে এমন লেখা পড়ুয়াদের কী বার্তা দিচ্ছে, তা ভেবে দেখা দরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে ‘আজাদি’ স্লোগানের প্রসঙ্গও। কলকাতার রাস্তায় ‘আজাদি’ এবং ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ ধরনের স্লোগান ওঠায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। শুভেন্দু বলেন, দেশ স্বাধীন হয়েছে বহু বছর আগে। তারপরও স্বাধীনতার দাবি কেন উঠবে, সেই প্রশ্ন তোলেন তিনি। দেশের বাইরে থেকে আসা হুমকির পাশাপাশি অভ্যন্তরীণ চ্যালেঞ্জের কথাও বলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, দেশের ভিতর থেকেই একটি অংশ ভারতকে দুর্বল করার চেষ্টা করছে। তাঁর কথায়, দেশের বাইরের শত্রুদের মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী রয়েছে। কিন্তু দেশের ভিতরের ‘দেশবিরোধী’ কার্যকলাপ নিয়েও সতর্ক থাকা প্রয়োজন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে মাওবাদী নেতা কিষানজিকে নিয়ে লেখা প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, যে ব্যক্তি ভোট বয়কটের কথা বলেছিলেন তাঁকে কেন শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালে ‘স্যালুট’ জানানো হবে?এদিন জাতীয় সংগীত ও জাতীয় গানের প্রতি অসম্মান বরদাস্ত করা হবে না বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী।রাখিবন্ধনকে তিনি শুধু সামাজিক উৎসব হিসেবে দেখেননি। দেশপ্রেমের সঙ্গে এই উৎসবের যোগের কথাও তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, দেশের ভিতরে থেকে যারা দেশকে দুর্বল করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে।

Post Views: 16

Continue Reading

Previous: দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

সম্পর্কিত গল্প

1000370522.jpg

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026
1000370495.jpg

নেপালে হড়পা বানে মৃত বেড়ে ৪৬৯, নিখোঁজ ২৯০ ভারতীয়! উদ্ধারকাজে বাড়ছে চ্যালেঞ্জ

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026
1000370522.jpg

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000370468.jpg

দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা

Online Desk আগস্ট 28, 2026
1000370495.jpg

নেপালে হড়পা বানে মৃত বেড়ে ৪৬৯, নিখোঁজ ২৯০ ভারতীয়! উদ্ধারকাজে বাড়ছে চ্যালেঞ্জ

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.