Skip to content
আগস্ট 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

দুর্গাপুজোর মণ্ডপে আমিষ খাবার নয়! ‘পবিত্রতা’ রক্ষায় ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের

Online Desk আগস্ট 28, 2026
1000370522.jpg

ওঙ্কার ডেস্ক: দুর্গাপুজোর মণ্ডপ চত্বরে আমিষ খাবার বিক্রি বা খাওয়া যাবে না! এমনই ফতোয়া বিশ্ব হিন্দু পরিষদের। যা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।মণ্ডপ চত্বরকে আমিষমুক্ত রাখা উচিত বলে মত এই সংগঠনের।

বিশ্ব হিন্দু পরিষদের নেতাদের মতে, এর মূল উদ্দেশ্য হল মাতৃপ্রতিমার পবিত্রতা বজায় রাখা। পুজো কমিটিগুলিকে সেই বিষয়ে সচেতন হওয়ার বার্তাও দেওয়া হয়েছে। ভিএইচপির কেন্দ্রীয় উপদেষ্টা কাউন্সিলের সদস্য নির্গুণানন্দের বক্তব্য, প্রতিমার আশপাশে পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। সেই কারণেই মণ্ডপ এলাকায় আমিষ খাবারের বিক্রি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও বাংলায় পুজোর সময় আমিষ খাবার চল রয়েছে, তা মেনে নিয়েছেন ওই হিন্দুত্ববাদী নেতা। তাঁর মতে, বাংলার দুর্গাপুজোর সঙ্গে আমিষ খাবারের যোগ নতুন নয়। তাই পুজোর সময় সর্বত্র আমিষ খাওয়া বন্ধ করার কথা বলছি না।সংগঠনের বক্তব্য, মণ্ডপের বাইরে নির্দিষ্ট জায়গায় আমিষ খাবার বিক্রি করা যেতে পারে। তবে খাবারের উচ্ছিষ্ট বা বর্জ্য যেন পুজো চত্বরে না আসে, সেদিকেও নজর রাখতে হবে।

পুজো কমিটিগুলি এই বিষয়ে ব্যবস্থা না নিলে ভিএইচপি হস্তক্ষেপ করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।সংগঠনের বক্তব্য, বিষয়টি কোনও খাবার নিষিদ্ধ করার প্রশ্ন নয়। তাদের কাছে মূল বিষয় ধর্মীয় আবেগ ও প্রতিমার মর্যাদা। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই বহুল প্রচলিত স্লোগান নিয়েও আপত্তি জানিয়েছে ভিএইচপি। সংগঠনের ওই নেতার বক্তব্য, হিন্দু ধর্মের রীতি ও আচার পালনের দায়িত্ব হিন্দুদেরই। অন্য ধর্মের মানুষ পুজো মণ্ডপে আসতে পারেন। তবে হিন্দু ধর্মীয় রীতিনীতি রক্ষার দায়িত্ব সনাতনীদের।

Post Views: 58

Continue Reading

Previous: দুধ গরম বিতর্ক অতীত, রাখির সকালে ফুটপাথবাসীদের বন্ধনে জড়ালেন অগ্নিমিত্রা
Next: যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

সম্পর্কিত গল্প

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.