Skip to content
আগস্ট 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতায় ওয়ার্ড বেড়ে ২০৯, হাওড়ায় ৬৮, বিল পেশ বিধানসভায়

কলকাতায় ওয়ার্ড বেড়ে ২০৯, হাওড়ায় ৬৮, বিল পেশ বিধানসভায়

Online Desk আগস্ট 12, 2026
1000327182.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতা পুরসভায় ওয়ার্ড বাড়িয়ে করা হচ্ছে ২০৯, হাওড়ায় বাড়িয়ে করা হচ্ছে ৬৮। এই মর্মে বিধানসভায় পেশ করা হল বিল। দুর্গা পুজোর পরেই রাজ্যে পুর-ভোটের নির্ঘন্ট ঘোষণা করা হতে পারে। তার আগে এই দুই পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস চায় রাজ্য সরকার।

বিধানসভায় তৃণমূল সরকারকে সমালোচনা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, ‘তৃণমূল জমানায় হাওড়ায় দুর্নীতি হয়েছে। পুকুর বুজিয়ে বৈআইনি নির্মাণ হয়েছে। পানীয় জলটুকুও সব বাড়িতে পৌঁছয় না। আমরা রাস্তা-নিকাশি-জল নিয়ে বিশেষ প্ল্যান করছি। ১৫ বছর ধরে হাওড়ার মানুষ বঞ্চিত। জনসংখ্যার তারতম্যের কারণেই ওয়ার্ড বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছিল। ওয়ার্ড পুনর্বিন্যাস হলে নাগরিকরা সঠিকভাবে পরিষেবা পাবেন।’

অগ্নিমিত্রা পাল আরও বলেন, ‘মানুষের ভোটে হারবেন বলে, এতদিন ভোটই করতে দেয়নি তৃণমূল। আর্থিক বরাদ্দ ২০০ কোটি টাকা থেকে হাওড়া বঞ্চিত। প্রশাসনিক বৈষম্য ও পুর পরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে হাওড়ার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে ৬৮টি বাড়ানো হবে।’ উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড ভেঙে সীমানা পুনর্বিন্যাস করে ২০০টি ওয়ার্ড করার জন্য সরকারি ভাবে আগেই বিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু সীমানা পুনর্বিন্যাস করতে গিয়ে বেশ কিছু প্রশাসনিক জটিল তৈরি হয়। সে কারণে কলকাতা পুরসভা ২০৯টি ওয়ার্ডের মানচিত্র পুর ও নগরোন্নয়ন দফতরে পাঠায়। রাজ্য নির্বাচন কমিশন ২০৯টি ওয়ার্ডের মধ্যে মহিলা ও তফসিলিদের জন্য সংরক্ষিত আসন চিহ্নিত করবে।

Post Views: 63

Continue Reading

Previous: আসন পুনবিন্যাস বিল পাসে চরম বিরধিতা বিজয়ের সরকারের
Next: ‘আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন’, মৃত্যুর ৪২ দিন পর পরিবারকে ম্যসেজ ‘আয়ুষমান যোজনা’-র তরফ থেকে

সম্পর্কিত গল্প

netaji.png

নেতাজির নাম বদলে শ্যামাপ্রসাদের নামে বদলানো হল রাস্তা; উদ্বোধনে বিজেপি বিধায়ক

Online Desk আগস্ট 12, 2026
ayushman-card-sam.png

‘আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন’, মৃত্যুর ৪২ দিন পর পরিবারকে ম্যসেজ ‘আয়ুষমান যোজনা’-র তরফ থেকে

Online Desk আগস্ট 12, 2026
vijay-tvk.png

আসন পুনবিন্যাস বিল পাসে চরম বিরধিতা বিজয়ের সরকারের

Online Desk আগস্ট 12, 2026

You may have missed

netaji.png

নেতাজির নাম বদলে শ্যামাপ্রসাদের নামে বদলানো হল রাস্তা; উদ্বোধনে বিজেপি বিধায়ক

Online Desk আগস্ট 12, 2026
ayushman-card-sam.png

‘আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন’, মৃত্যুর ৪২ দিন পর পরিবারকে ম্যসেজ ‘আয়ুষমান যোজনা’-র তরফ থেকে

Online Desk আগস্ট 12, 2026
1000327182.jpg

কলকাতায় ওয়ার্ড বেড়ে ২০৯, হাওড়ায় ৬৮, বিল পেশ বিধানসভায়

Online Desk আগস্ট 12, 2026
vijay-tvk.png

আসন পুনবিন্যাস বিল পাসে চরম বিরধিতা বিজয়ের সরকারের

Online Desk আগস্ট 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.