ওঙ্কার ডেস্ক: কলকাতার গড়ফায় ফের অসন্তোষ। তৃণমূল ছেড়ে সদ্য এনসিপিআই-এর সাংসদ সায়নী ঘোষের ব্যবহৃত তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন মমতাপন্থী তৃণমূল। সায়নীর বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি বিক্ষুব্ধ কর্মীদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে এবং দলের স্থানীয় সংগঠনের মধ্যে মতপার্থক্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, গড়ফার ওই পার্টি অফিসটি দীর্ঘদিন ধরে সায়নী ঘোষের রাজনৈতিক ও সাংগঠনিক কাজকর্মের সঙ্গে যুক্ত। স্থানীয় স্তরে দলের বিভিন্ন কর্মসূচি, বৈঠক এবং সাংগঠনিক কার্যকলাপের ক্ষেত্রেও কার্যালয়টি ব্যবহার করা হত। রাজ্যে বিধানসভা নির্বাচনের পর মমতাপন্থী তৃণমূলের করুন অবস্থায় দল ছেড়ে কেন্দ্রের শাসক দল এনডিএ-র শরিক দল ন্যাশেনাল সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়াতে যোগদান করেন যাদবপুরের সাংসদ। এতদিন পর্যন্ত গড়ফার ঐ পার্টি অফিস ব্যবহার করতেন সায়নী ঘোষ। সেই অফিসেই তৃণমূলের একাংশের কর্মীরা তালা লাগিয়ে দেন। তাঁদের অভিযোগ, দলের স্থানীয় কর্মীদের সঙ্গে নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে এবং সাংগঠনিক বিষয়ে তাঁদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিক্ষুব্ধ কর্মীদের বক্তব্য, এই পার্টি অফিস তৃণমূল দলের নেতা কর্মীদের জন্য। এখানে এনসিপিআই-এর দলের কোন সাংসদ মন্ত্রীরা ব্যবহার করতে পারবে না।
কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাকে ঘিরে তৃণমূলের স্থানীয় সংগঠনের মধ্যে চাপানউতোরও শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত এবিষয়ে সায়নী ঘোষ বা তৃণমূলের কোন উচ্চপদস্থ ব্যক্তিত্বের মন্তব্য করেননি।