Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এই ডার্বিতেও গোল পেতে মরিয়া দিমি

এই ডার্বিতেও গোল পেতে মরিয়া দিমি

Online Desk মার্চ 10, 2024
WhatsApp-Image-2024-03-10-at-11.54.23.jpeg

স্পোর্টস ডেস্ক : একমাস এক সপ্তাহ আগের সেই রাতটার কথা কেউ ভোলেনি। ৮৮ মিনিট পর্যন্ত ২-১ এ পিছিয়ে থাকার পর দিমিত্রি পেত্রাতোসের গোলে আইএসএলের প্রথম ডার্বি ড্র করে মোহনবাগান। রবিবার আরও একটা ডার্বি। সঙ্গে প্রত্যাশার পারদ। ডার্বি সহ প্রত্যেক গুরুত্বপূর্ণ ম্যাচে বাগানের পরিত্রাতা দিমিত্রি। সে আইএসএল হোক বা ডুরান্ড, ক্রমশ বাগান জনতার নয়নের মণি হয়ে উঠছেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচে কীভাবে স্কোরশিটে নাম তোলেন? লাগাতার সাফল্যের রহস্য কী? দিমিত্রি বলেন, “আমি নিজের খেলাটা উপভোগ করি। দল আমার থেকে যা চায়, সেটা করার চেষ্টা করি। সাফল্যের চাবিকাঠি পরিশ্রম। আমি একা কিছুই করি না। সবটাই টিমওয়ার্ক। আমরা গোল পাচ্ছি। ম্যাচ জিতছি। সবটাই দল হিসেবে।” একেবারেই ছন্দে নেই ইস্টবেঙ্গল। হারলেই সুপার সিক্সের আশা শেষ। এই অবস্থায় লাল হলুদের জালে বল রাখা কি তুলনামূলক ভাবে সহজ? দিমিত্রি বলেন, “একেবারেই না। কোনও কিছুই সহজ নয়। ম্যাচটা যথেষ্ট কঠিন হবে। আমি শুধু নিজেদের নিয়ে ভাবতে চাই।” জনি কাউকো যোগ দেওয়ার পর মাঝমাঠের চিত্র বদলে গিয়েছে। ধীরে ধীরে তাঁর সঙ্গে কম্বিনেশনও গড়ে উঠছে। এই প্রসঙ্গে দিমিত্রি বলেন, “জনি গ্রেট প্লেয়ার। আবার ওকে পেয়ে আমরা উপকৃত হয়েছি। ওর সঙ্গে ভাল একটা বোঝাপড়া তৈরি হচ্ছে। আমরা আরও উন্নতির চেষ্টা করব।” জামশেদপুরের বিরুদ্ধে তিনজন বিদেশিই গোল পেয়েছিল। ডার্বিতেও তিনজনের নাম স্কোরশিটে উঠুক চান দিমি

Post Views: 100

Continue Reading

Previous: ব্রিগেডে তৃণমূলের ‘ জনগর্জন’ সভা
Next: ইস্টবেঙ্গলকে হালকাভাবে নিচ্ছেন না হাবাস

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.