Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • এডিট
  • এই মৃত্যুর দায় কার

এই মৃত্যুর দায় কার

Online Desk সেপ্টেম্বর 24, 2025
অ.jpg

বিপ্লব দাশ : খানিক বৃষ্টিতে কলকাতার যত্রতত্র জল জমা নতুন ঘটনা নয়। যাঁরা কলকাতায় রোজ আসেন, যান এবং যাঁরা বসবাস করেন তাঁদের কাছে এটা গা সওয়া। শহরের রাস্তা সংকুলান মেটাতে উড়ালপুল হয়েছে, মেট্রো হয়েছে, বাইপাশ হয়েছে, মল মার্কেট, বাহারি রেঁস্তোরা, কোথাও কোথাও সৌন্দর্য্যকরণও চোখে পড়ে। তবে বৃষ্টি এলে এই সাজ আর ঝকঝকে লাগে না। কলকাতা ডুবে যায় কলকাতাতেই। একসময় কাগজের নৌকো যাঁরা ভাসাতেন তাঁরা এখন অবসরের মুখে হাঁটু জলে প্যান্ট কিংবা ভিজে শাড়িতে বাড়ি ফেরেন। তার সঙ্গে এবার যোগ হল বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু। তা যে নিছক দুর্ঘটনা নয় এটা আর বলে দিতে হয় না। এই গর্বের শহরে একরাতের বৃষ্টিতে ১০ জনের মৃত্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কলকাতার আসল চেহারা। কথা হল, এর দায় কার ? সরকারি ব্যবস্থাপনার, নাকি বেসরকারি দায়িত্বজ্ঞানহীনতার ?

মৃত্যুর ফেরত হয় না। কিন্তু আর যাতে এর পুনরাবৃত্তি না হয় তার ব্যবস্থা করা যায়। কিন্তু করবে কে ? এর দায় যেমন কেউ নিতে চায় না তাই ধরে নিতে অসুবিধা নেই যে এর প্রতিকারেও কেউ নেই। বিষয়টা হল মানবিক মূল্যবোধ। বর্তমান সমাজে সর্বস্তরে যার ছিটেফোঁটা মেলা ভার। মানুষ এখন ব্যক্তিকেন্দ্রিক, প্রশাসন এখন ভোটকেন্দ্রিক, ক্ষমতা চলে প্রতিহিংসা এবং পরনিন্দার ভারে। সমাজের চিত্রটা যে আমূল বদলে গেছে তা নিশ্চয়ই বোঝানোর অপেক্ষা রাখে না। তাই মানুষেরা সব দায় চাপিয়ে দেয় সরকারের উপর, আর জঞ্জাল বাড়ায় নির্দিধায়। এই যে সর্বস্তরে দায় চাপানোটা একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, তাতে তো দুর্যোগ এসে চাপবেই। যতদিন না সাধারণ মানুষ দায় চাপানো ছেড়ে দায় সামলাতে চাইছে, ততদিন এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। শুধু সরকারকে দুষলে সাময়িক সান্ত্বনা মেলে, দুর্যোগ থেকে পরিত্রাণ মেলে না।

Post Views: 129

Continue Reading

Previous: অশনি সংকতে ! জলবায়ু পরিবর্তনে কি ক্ষতি জেনে নিন
Next: পুজোর আগে আবারও বৃষ্টিতে ভাসবে বাংলা, জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা

সম্পর্কিত গল্প

SIR.jpg

চিত্ত যেথায় ভয়শূন্য উচ্চ যেথা SIR……

Online Desk অক্টোবর 27, 2025
SIR.jpg

ময়দানে নয়, তালিকায় ভোট

Online Desk অক্টোবর 24, 2025
SIR.jpg

SIR-এ কার শিরঃপীড়া !

Online Desk অক্টোবর 10, 2025

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.