Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুজোর আগে আবারও বৃষ্টিতে ভাসবে বাংলা, জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা

পুজোর আগে আবারও বৃষ্টিতে ভাসবে বাংলা, জেলায় জেলায় বৃষ্টির সতর্কতা

Online Desk সেপ্টেম্বর 25, 2025
rain_over_dhaka_city-1.jpg

ওঙ্কার ডেস্ক: সকাল থেকে ঝকঝকে রোদ। জলমগ্ন চেহারাও বদলেছে শহর কলকাতায়। পুজোর আমেজ শহর থেকে গ্রামে। তবে এই রোদ আর বেশিক্ষণ স্থায়ী হবে না, কিছুক্ষণেই বাংলা জুড়ে বৃষ্টির তাণ্ডব শুরু হবে, কলকাতা সহ ১২ জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উপকূলীয় অঞ্চলের উপর বর্তমানে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। নিম্নচাপের জেরে আগামী সাতদিন বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র থাকবে অশান্ত।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সর্তকতা। আজ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই শুক্রবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আগামী শনিবার থেকে আবারও বাড়বে বৃষ্টির দাপট। আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির দাপট কমবে দক্ষিণবঙ্গের সব জেলায়। অন্যদিকে বৃহস্পতিবার, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী রবিবার থেকে কমবে বৃষ্টির দাপট। পুজোতেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, ষষ্ঠীর দু’দিন আগে নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তা ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে পঞ্চমী থেকে দশমীতে দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি চলবে।২৬ থেকে ২৯ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু’‌এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর অবধিও রয়েছে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা।

Post Views: 156

Continue Reading

Previous: এই মৃত্যুর দায় কার
Next: লাদাখে হিংসার ঘটনায় মৃত্যু ৪ জনের, আহত বেড়ে ৮০, পরিস্থিতি নিয়ন্ত্রণে বলল কেন্দ্র

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.